প্রথম ফিউচারনেশন ফিল্ম ফেস্ট ২০২৬ 

তরুণ স্বাধীন চলচ্চিত্র নির্মাতা ও শিক্ষার্থীদের উদ্যোগে শুরু হয়েছে অনলাইন চলচ্চিত্র উৎসব ‘১ম ফিউচারনেশন ফিল্ম ফেস্ট (এফএনএফএফ) ২০২৬’। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিভাবান নির্মাতাদের বৈচিত্র্যময় গল্প বৈশ্বিক মঞ্চে তুলে ধরাই এই স্বাধীন উৎসবের মূল লক্ষ্য। সম্পূর্ণ ডিজিটাল ও অনলাইন ভেন্যুতে আয়োজিত এই উৎসবে কোনো প্রকার ফি ছাড়াই চলচ্চিত্র জমা দেওয়া যাচ্ছে। আগ্রহী নির্মাতারা আগামী ৩১ জুলাইয়ের মধ্যে তিনটি বিভাগে (স্বাধীন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, জুলাই তথ্যচিত্র এবং জুলাই কথাসাহিত্য) তাদের কাজ futurenationfilmfest.org এ জমা দিতে পারবেন। আগামী ৭ ও ৮ আগস্ট দুদিনব্যাপী বিশেষ অনলাইন প্রদর্শনী এবং জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বিশ্বের যেকোনো প্রান্ত থেকে চলচ্চিত্রপ্রেমীরা ঘরে বসেই এই ভার্চুয়াল আয়োজনে যুক্ত হতে পারবেন।  

প্রথম ফিউচারনেশন ফিল্ম ফেস্ট ২০২৬ 

তরুণ স্বাধীন চলচ্চিত্র নির্মাতা ও শিক্ষার্থীদের উদ্যোগে শুরু হয়েছে অনলাইন চলচ্চিত্র উৎসব ‘১ম ফিউচারনেশন ফিল্ম ফেস্ট (এফএনএফএফ) ২০২৬’। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিভাবান নির্মাতাদের বৈচিত্র্যময় গল্প বৈশ্বিক মঞ্চে তুলে ধরাই এই স্বাধীন উৎসবের মূল লক্ষ্য।

সম্পূর্ণ ডিজিটাল ও অনলাইন ভেন্যুতে আয়োজিত এই উৎসবে কোনো প্রকার ফি ছাড়াই চলচ্চিত্র জমা দেওয়া যাচ্ছে। আগ্রহী নির্মাতারা আগামী ৩১ জুলাইয়ের মধ্যে তিনটি বিভাগে (স্বাধীন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, জুলাই তথ্যচিত্র এবং জুলাই কথাসাহিত্য) তাদের কাজ futurenationfilmfest.org এ জমা দিতে পারবেন।

আগামী ৭ ও ৮ আগস্ট দুদিনব্যাপী বিশেষ অনলাইন প্রদর্শনী এবং জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বিশ্বের যেকোনো প্রান্ত থেকে চলচ্চিত্রপ্রেমীরা ঘরে বসেই এই ভার্চুয়াল আয়োজনে যুক্ত হতে পারবেন।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow