প্রথম ৪ অর্থবছরের কর পরিশোধ করল বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি

প্রতিষ্ঠার পর প্রথম চার অর্থবছরের আয়কর পরিশোধ করেছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানটি এই তথ্য জানিয়েছে।  বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৮ সালে প্রতিষ্ঠার পর থেকে প্রথম চার অর্থবছরের (২০১৮-১৯, ২০১৯-২০, ২০২০-২১ ও ২০২১-২২) অনাদায়ি আয়কর বাবদ মোট ২৯ কোটি ১৫ লাখ টাকা এককালীন পরিশোধ করেছে। চলতি অর্থবছরের জুনে সরকারকে এই বকেয়া পরিশোধ করা হয়। বিএসসিএল মনে করে- অতীতের আর্থিক দায় নিষ্পত্তির এ উদ্যোগ প্রতিষ্ঠানের আর্থিক ভিত্তিকে আরও সুসংহত করবে এবং ভবিষ্যতে জবাবদিহি ও সুশাসন নিশ্চিত করতেও সহায়ক হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপনা পর্যালোচনা করে দীর্ঘদিনের এ বকেয়া নিষ্পত্তির উদ্যোগ নেয় বর্তমান ম্যানেজমেন্ট। এরই ধারাবাহিকতায় সরকারকে এককালীন ২৯ কোটি ১৫ লাখ টাকা পরিশোধ করা হয়েছে। বিএসসিএল মনে করে, অতীতের আর্থিক দায় পরিশোধের এই উদ্যোগ বিএসসিএলের আর্থিক শৃঙ্খলা প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. ইমাদুর রহমান বল

প্রথম ৪ অর্থবছরের কর পরিশোধ করল বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি
প্রতিষ্ঠার পর প্রথম চার অর্থবছরের আয়কর পরিশোধ করেছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানটি এই তথ্য জানিয়েছে।  বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৮ সালে প্রতিষ্ঠার পর থেকে প্রথম চার অর্থবছরের (২০১৮-১৯, ২০১৯-২০, ২০২০-২১ ও ২০২১-২২) অনাদায়ি আয়কর বাবদ মোট ২৯ কোটি ১৫ লাখ টাকা এককালীন পরিশোধ করেছে। চলতি অর্থবছরের জুনে সরকারকে এই বকেয়া পরিশোধ করা হয়। বিএসসিএল মনে করে- অতীতের আর্থিক দায় নিষ্পত্তির এ উদ্যোগ প্রতিষ্ঠানের আর্থিক ভিত্তিকে আরও সুসংহত করবে এবং ভবিষ্যতে জবাবদিহি ও সুশাসন নিশ্চিত করতেও সহায়ক হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপনা পর্যালোচনা করে দীর্ঘদিনের এ বকেয়া নিষ্পত্তির উদ্যোগ নেয় বর্তমান ম্যানেজমেন্ট। এরই ধারাবাহিকতায় সরকারকে এককালীন ২৯ কোটি ১৫ লাখ টাকা পরিশোধ করা হয়েছে। বিএসসিএল মনে করে, অতীতের আর্থিক দায় পরিশোধের এই উদ্যোগ বিএসসিএলের আর্থিক শৃঙ্খলা প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. ইমাদুর রহমান বলেন, ‘আমরা দায়িত্ব নেওয়ার পর থেকেই বিএসসিএলের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও শৃঙ্খলা প্রতিষ্ঠাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি। প্রতিষ্ঠানের অতীতের যেসব আর্থিক দায় অনিষ্পন্ন ছিল, সেগুলো পর্যায়ক্রমে নিষ্পত্তির উদ্যোগ নিয়েছি। চার অর্থবছরের অনাদায়ি আয়কর পরিশোধ সেই ধারাবাহিকতারই একটি গুরুত্বপূর্ণ অংশ। আমাদের লক্ষ্য শুধু আর্থিক সাফল্য অর্জন নয়, একটি জবাবদিহিমূলক, টেকসই ও সুশাসনভিত্তিক প্রতিষ্ঠান হিসেবে বিএসসিএলকে গড়ে তোলা।’ উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছরে প্রথমবারের মতো লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে বিএসসিএল। কোম্পানির আর্থিক প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য অর্থবছরে মোট আয় হয়েছে ২৪৫ কোটি ১৩ লাখ টাকা এবং মোট ব্যয় হয়েছে ২০৬ কোটি ৭৭ লাখ টাকা। সে হিসাবে প্রতিষ্ঠানের নিট মুনাফা দাঁড়িয়েছে ৩৮ কোটি ৩৫ লাখ টাকা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow