প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানালেন মা‌র্কিন কংগ্রেস সদস্য

বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য গ্রেস মেং। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেওয়া এক বিবৃতিতে তিনি এ অভিনন্দন জানান। বিবৃতিতে গ্রেস মেং বলেন, বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান শপথ গ্রহণ করেছেন। আমি তাকে এবং বাংলাদেশের জনগণকে তাদের সাম্প্রতিক নির্বাচনের জন্য অভিনন্দন জানাই। ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার সম্পর্ক আরও জোরদার করতে কাজ চালিয়ে যেতে আমি আগ্রহী। তিনি জানান, যুক্তরাষ্ট্রে বসবাসরত বহু বাংলাদেশি গণতন্ত্র, অর্থনৈতিক সমৃদ্ধি, মানবাধিকার এবং দেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী হয়ে নির্বাচন প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন। পাশাপাশি তার নির্বাচনি এলাকায় বসবাসরত বাংলাদেশি সম্প্রদায়ের সদস্যদের পক্ষে কাজ অব্যাহত রাখার প্রত্যয়ও ব্যক্ত করেন গ্রেস মেং। জেপিআই/এমএমকে

প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানালেন মা‌র্কিন কংগ্রেস সদস্য

বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য গ্রেস মেং। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেওয়া এক বিবৃতিতে তিনি এ অভিনন্দন জানান।

বিবৃতিতে গ্রেস মেং বলেন, বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান শপথ গ্রহণ করেছেন। আমি তাকে এবং বাংলাদেশের জনগণকে তাদের সাম্প্রতিক নির্বাচনের জন্য অভিনন্দন জানাই। ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার সম্পর্ক আরও জোরদার করতে কাজ চালিয়ে যেতে আমি আগ্রহী।

তিনি জানান, যুক্তরাষ্ট্রে বসবাসরত বহু বাংলাদেশি গণতন্ত্র, অর্থনৈতিক সমৃদ্ধি, মানবাধিকার এবং দেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী হয়ে নির্বাচন প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন। পাশাপাশি তার নির্বাচনি এলাকায় বসবাসরত বাংলাদেশি সম্প্রদায়ের সদস্যদের পক্ষে কাজ অব্যাহত রাখার প্রত্যয়ও ব্যক্ত করেন গ্রেস মেং।

জেপিআই/এমএমকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow