প্রধানমন্ত্রীকে আ.লীগ নেতার চিঠি, কি লিখলেন তিনি

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলামের একটি চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যা নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে। ভাইরাল হওয়া চিঠিতে তিনি তারেক রহমান-কে প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করে অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে তিনি ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করায় শুভেচ্ছা জানান। চিঠিতে ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ এবং ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানের প্রশংসা করে সরকারের নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করা হয়। এতে বলা হয়, ১৭ ফেব্রুয়ারি শপথ গ্রহণের পর নতুন সরকারের নেতৃত্ব জনগণের মাঝে আশার সঞ্চার করেছে। জানা গেছে, চিঠিটি গত ২০ এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়। তবে এটি কোনো রাজনৈতিক প্যাডে নয়, বরং ‘ইফতি ইটিসিএল প্রাইভেট লিমিটেড’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের অফিসিয়াল প্যাড ব্যবহার করে পাঠানো হয়েছে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও মো. মিরাজুল ইসলাম দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে। চিঠিতে আরও উল্লেখ করা হয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ

প্রধানমন্ত্রীকে আ.লীগ নেতার চিঠি, কি লিখলেন তিনি

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলামের একটি চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যা নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।

ভাইরাল হওয়া চিঠিতে তিনি তারেক রহমান-কে প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করে অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে তিনি ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করায় শুভেচ্ছা জানান।

চিঠিতে ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ এবং ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানের প্রশংসা করে সরকারের নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করা হয়। এতে বলা হয়, ১৭ ফেব্রুয়ারি শপথ গ্রহণের পর নতুন সরকারের নেতৃত্ব জনগণের মাঝে আশার সঞ্চার করেছে।

জানা গেছে, চিঠিটি গত ২০ এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়। তবে এটি কোনো রাজনৈতিক প্যাডে নয়, বরং ‘ইফতি ইটিসিএল প্রাইভেট লিমিটেড’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের অফিসিয়াল প্যাড ব্যবহার করে পাঠানো হয়েছে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও মো. মিরাজুল ইসলাম দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে পিরোজপুর জেলায় চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সময়সীমা এক বছর বাড়ানোর আবেদন জানানো হয়েছে।

বর্তমানে রাজনৈতিক সংগঠন হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকার প্রেক্ষাপটে এই চিঠি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক তৈরি হয়েছে।

চিঠির মূল অংশে লেখা ছিল, জনগণের প্রত্যক্ষ ভোটে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ী হয়ে সরকার গঠন করায় অভিনন্দন জানানো হয় এবং ৩১ দফা ও নির্বাচনী ইশতেহারের প্রশংসা করা হয়। এতে আরও বলা হয়, নতুন সরকারের নেতৃত্ব দেশকে আশার পথে এগিয়ে নিচ্ছে এবং জনগণ তাদের প্রতি আস্থা রাখছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow