প্রধানমন্ত্রীকে নিয়ে অসংলগ্ন বক্তব্য, বিএনপির নেতাকে শোকজ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে প্রকাশ্যে অসংলগ্ন বক্তব্য দেওয়ার অভিযোগে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। শোকজ নোটিশে বলা হয়, দলীয় আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি আচরণের জন্য কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী ৭২ ঘণ্টার মধ্যে জবাব দিতে নির্দেশ দেওয়া হলো। দলীয় সূত্রে জানা গেছে, গত ৩০ মে সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নে জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে রফিকুল ইসলাম বিডিআর দলের শীর্ষ নেতা তারেক রহমানের ‘অল্প বয়স ও বুদ্ধি পাকা হয়নি’ বলে মন্তব্য করেন। তার এ বক্তব্যকে দলীয় শৃঙ্খলা ও আদর্শের গুরুতর লঙ্ঘন হিসেবে বিবেচনা করে জেলা বিএনপি এ শাস্তিমূলক পদক্ষেপ নেয়। এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে রফিকুল ইসলামকে এ নোটিশ দেওয়া হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে দলের গঠনতন্ত্র অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। মো.আকাশ/কেএইচকে/জেআইএম

প্রধানমন্ত্রীকে নিয়ে অসংলগ্ন বক্তব্য, বিএনপির নেতাকে শোকজ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে প্রকাশ্যে অসংলগ্ন বক্তব্য দেওয়ার অভিযোগে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

শোকজ নোটিশে বলা হয়, দলীয় আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি আচরণের জন্য কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী ৭২ ঘণ্টার মধ্যে জবাব দিতে নির্দেশ দেওয়া হলো।

দলীয় সূত্রে জানা গেছে, গত ৩০ মে সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নে জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে রফিকুল ইসলাম বিডিআর দলের শীর্ষ নেতা তারেক রহমানের ‘অল্প বয়স ও বুদ্ধি পাকা হয়নি’ বলে মন্তব্য করেন। তার এ বক্তব্যকে দলীয় শৃঙ্খলা ও আদর্শের গুরুতর লঙ্ঘন হিসেবে বিবেচনা করে জেলা বিএনপি এ শাস্তিমূলক পদক্ষেপ নেয়।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে রফিকুল ইসলামকে এ নোটিশ দেওয়া হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে দলের গঠনতন্ত্র অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

মো.আকাশ/কেএইচকে/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow