প্রধানমন্ত্রীর অনুদান পেলেন শহীদ জামালের পরিবার

প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুদান পেয়েছেন চট্টগ্রামের শহীদ জামালের পরিবার। শুক্রবার (২৭ মার্চ) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে অনুদান প্রদান অনুষ্ঠানের আয়োজন করে ‘আমরা বিএনপি পরিবার’। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের নেতৃত্বে শহীদ জামালের পরিবারকে এই অনুদান তুলে দেওয়া হয়। এসময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, প্রধানমন্ত্রীর উপ প্রেসসচিব-১ জাহিদুল ইসলাম রনি উপস্থিত ছিলেন। পার্বত্য চট্টগ্রাম এবং ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, আর্তমানবতার সেবায় প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মকাণ্ড সবার জন্য শিক্ষণীয়। তিনি শুধু প্রধানমন্ত্রী হয়েই এমন মানবিক কাজ করছেন তা নয়। তিনি যখন দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান ছিলেন তখন থেকেই আমরা তার নির্দেশে মানবিক কাজগুলো করতাম। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন এ সময় শহীদ জামালের স্ত্রী তাসলিমা আক্তারের সঙ্গে কথা বলেন এবং তার পরিবারের সার্বিক খোঁজখবর নেন। পাশাপাশি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর

প্রধানমন্ত্রীর অনুদান পেলেন শহীদ জামালের পরিবার

প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুদান পেয়েছেন চট্টগ্রামের শহীদ জামালের পরিবার।

শুক্রবার (২৭ মার্চ) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে অনুদান প্রদান অনুষ্ঠানের আয়োজন করে ‘আমরা বিএনপি পরিবার’।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের নেতৃত্বে শহীদ জামালের পরিবারকে এই অনুদান তুলে দেওয়া হয়।

এসময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, প্রধানমন্ত্রীর উপ প্রেসসচিব-১ জাহিদুল ইসলাম রনি উপস্থিত ছিলেন।

পার্বত্য চট্টগ্রাম এবং ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, আর্তমানবতার সেবায় প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মকাণ্ড সবার জন্য শিক্ষণীয়। তিনি শুধু প্রধানমন্ত্রী হয়েই এমন মানবিক কাজ করছেন তা নয়। তিনি যখন দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান ছিলেন তখন থেকেই আমরা তার নির্দেশে মানবিক কাজগুলো করতাম।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন এ সময় শহীদ জামালের স্ত্রী তাসলিমা আক্তারের সঙ্গে কথা বলেন এবং তার পরিবারের সার্বিক খোঁজখবর নেন। পাশাপাশি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ জপেল চাকমার হাতেও শুভেচ্ছা উপহার তুলে দেন। একই সঙ্গে তার পড়াশোনার জন্য মাসিক শিক্ষাবৃত্তি প্রদানেরও ঘোষণা দেন।

এ ছাড়া ব্লাড ক্যান্সারে আক্রান্ত মার্জিয়া আক্তার মাইশাকেও চিকিৎসা সহায়তা প্রদান করেছে ‘আমরা বিএনপি পরিবার’। মানবিক এই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর উপ প্রেসসচিব-১ জাহিদুল ইসলাম রনি।

এ সময় ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ও কেন্দ্রীয় বিএনপি নেতা মো. আবুল কাশেম, সংগঠনের সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন ও সদস্য মাসুদ রানা লিটনসহ অনেকে উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow