প্রধানমন্ত্রীর ঈদ উপহার কার্যক্রমের উদ্বোধন

মৌলভীবাজারের কুলাউড়ায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায়, দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মধ্যে শাড়ি, থ্রি-পিস, রুমাল ও নগদ অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ কার্যক্রমের উদ্বোধন করেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য মো. শওকতুল ইসলাম শকু। এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জাতির কাছে দেওয়া প্রতিশ্রুতি ইতিমধ্যে বাস্তবায়নে কাজ শুরু করেছেন। সরকার গঠনের এক মাসের মধ্যেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়েছে। আগামী মাস থেকে কৃষক কার্ড বিতরণ করা হবে। পর্যায়ক্রমে সবাই এসব সুবিধা পাবেন। তিনি বলেন, আমি যতদিন বেঁচে থাকবো, ততদিন মানুষের কল্যাণে দেওয়া ওয়াদা বাস্তবায়ন করে যাবো। সঠিক নেতৃত্বের অভাবে কুলাউড়া এতোদিন অবহেলিত ছিলো, এখন উন্নয়নের কাজ দৃশ্যমান হবে। দল, মত, নির্বিশেষে সবাইকে নিয়ে কুলাউড়ার সামগ্রিক উন্নয়নের জন্য নিজের সেরাটা দিয়ে কাজ করে যাবো। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুল ইসলাম। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজু চন্দ্র পালের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন

প্রধানমন্ত্রীর ঈদ উপহার কার্যক্রমের উদ্বোধন

মৌলভীবাজারের কুলাউড়ায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায়, দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মধ্যে শাড়ি, থ্রি-পিস, রুমাল ও নগদ অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৮ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ কার্যক্রমের উদ্বোধন করেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য মো. শওকতুল ইসলাম শকু।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জাতির কাছে দেওয়া প্রতিশ্রুতি ইতিমধ্যে বাস্তবায়নে কাজ শুরু করেছেন। সরকার গঠনের এক মাসের মধ্যেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়েছে। আগামী মাস থেকে কৃষক কার্ড বিতরণ করা হবে। পর্যায়ক্রমে সবাই এসব সুবিধা পাবেন।

তিনি বলেন, আমি যতদিন বেঁচে থাকবো, ততদিন মানুষের কল্যাণে দেওয়া ওয়াদা বাস্তবায়ন করে যাবো। সঠিক নেতৃত্বের অভাবে কুলাউড়া এতোদিন অবহেলিত ছিলো, এখন উন্নয়নের কাজ দৃশ্যমান হবে। দল, মত, নির্বিশেষে সবাইকে নিয়ে কুলাউড়ার সামগ্রিক উন্নয়নের জন্য নিজের সেরাটা দিয়ে কাজ করে যাবো।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুল ইসলাম।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজু চন্দ্র পালের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাবেক আহবায়ক রেদোয়ান খান, ভূকশিমইল ইউপির চেয়ারম্যান আজিজুর রহমান মনির।

এসময় উপস্থিত ছিলেন কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান, কুলাউড়া প্রেস ক্লাবের সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, যুক্তরাজ্য বিএনপি নেতা নজরুল ইসলাম খান, প্রেস ক্লাব কুলাউড়ার সিনিয়র সহসভাপতি ময়নুল হক পবন, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল, সহসাংগঠনিক সম্পাদক মহি উদ্দিন রিপন, দেশ রুপান্তরের জেলা প্রতিনিধি এস আর অনি চৌধুরীসহ স্থানীয় ব্যক্তিবর্গ।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এ কর্মসূচির আওতায় উপজেলার ৮৫০ জন উপকারভোগীর মধ্যে শাড়ি, থ্রি-পিস ও হাজি রুমাল বিতরণ করা হবে।
এ ছাড়া ১ হাজার জনকে জনপ্রতি ১ হাজার টাকা করে মোট ১০ লাখ টাকা নগদ সহায়তা প্রদান করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow