প্রধানমন্ত্রীর কাছে সাবেক যুবদল নেতার খোলা চিঠি

ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের বহিষ্কৃত সদস্য শাহ্ মো. শাহাবুল আলম প্রধানমন্ত্রী বরাবর একটি খোলা চিঠি প্রকাশ করেছেন। চিঠিতে তিনি তার দীর্ঘ রাজনৈতিক জীবনের নানা ত্যাগ-তিতিক্ষা, সংগ্রাম ও সাংগঠনিক কর্মকাণ্ডের কথা তুলে ধরে তার বিরুদ্ধে নেওয়া সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা পুনর্বিবেচনার আবেদন জানিয়েছেন। চিঠিতে তিনি উল্লেখ করেন, তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক, সাবেক সভাপতি এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সদস্য ছিলেন। বর্তমানে তিনি নিজেকে ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের বহিষ্কৃত সদস্য হিসেবে পরিচয় দিয়েছেন। ‘আমাদের কান্না শুনতে কি পান না?’ শিরোনামের ওই খোলা চিঠিতে শাহ্ মো. শাহাবুল আলম দাবি করেন, দীর্ঘদিন ধরে দল ও দলের আদর্শের প্রতি অবিচল থেকে রাজনীতি করতে গিয়ে তিনি একাধিকবার কারাবরণ করেছেন, অসংখ্য রাজনৈতিক মামলা ও হামলার শিকার হয়েছেন এবং দীর্ঘ সময় ঘরছাড়া জীবন কাটাতে বাধ্য হয়েছেন। এছাড়া রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে ব্যক্তিগত, পারিবারিক ও আর্থিকভাবে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন বলেও তিনি উল্লেখ করেন। তিনি আরও দাবি করেন, দলের জন্য নি

প্রধানমন্ত্রীর কাছে সাবেক যুবদল নেতার খোলা চিঠি

ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের বহিষ্কৃত সদস্য শাহ্ মো. শাহাবুল আলম প্রধানমন্ত্রী বরাবর একটি খোলা চিঠি প্রকাশ করেছেন। চিঠিতে তিনি তার দীর্ঘ রাজনৈতিক জীবনের নানা ত্যাগ-তিতিক্ষা, সংগ্রাম ও সাংগঠনিক কর্মকাণ্ডের কথা তুলে ধরে তার বিরুদ্ধে নেওয়া সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা পুনর্বিবেচনার আবেদন জানিয়েছেন।

চিঠিতে তিনি উল্লেখ করেন, তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক, সাবেক সভাপতি এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সদস্য ছিলেন। বর্তমানে তিনি নিজেকে ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের বহিষ্কৃত সদস্য হিসেবে পরিচয় দিয়েছেন।

‘আমাদের কান্না শুনতে কি পান না?’ শিরোনামের ওই খোলা চিঠিতে শাহ্ মো. শাহাবুল আলম দাবি করেন, দীর্ঘদিন ধরে দল ও দলের আদর্শের প্রতি অবিচল থেকে রাজনীতি করতে গিয়ে তিনি একাধিকবার কারাবরণ করেছেন, অসংখ্য রাজনৈতিক মামলা ও হামলার শিকার হয়েছেন এবং দীর্ঘ সময় ঘরছাড়া জীবন কাটাতে বাধ্য হয়েছেন। এছাড়া রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে ব্যক্তিগত, পারিবারিক ও আর্থিকভাবে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও দাবি করেন, দলের জন্য নিজের কর্মজীবন, ব্যবসা-বাণিজ্য ও ব্যক্তিগত স্বার্থ বিসর্জন দিয়ে নিরলসভাবে কাজ করলেও শেষ পর্যন্ত সাংগঠনিকভাবে অবমূল্যায়নের শিকার হয়েছেন। বিষয়টি মানবিক, ন্যায়সঙ্গত ও সাংগঠনিক দৃষ্টিকোণ থেকে পুনর্বিবেচনা করে তার বিরুদ্ধে নেওয়া শাস্তিমূলক সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য তিনি দলীয় হাইকমান্ডের প্রতি আকুল আবেদন জানান।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৩ মার্চ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে শাহ্ মো. শাহাবুল আলমকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছিল। পরবর্তীতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বহিষ্কার করা হলে তিনি নিজেকে বহিষ্কৃত উল্লেখ করে প্রধানমন্ত্রী বরাবর এই খোলা চিঠি প্রকাশ করেন।

তিনি আশা প্রকাশ করেন, তার দীর্ঘ রাজনৈতিক ত্যাগ ও দলীয় অবদান বিবেচনা করে যথাযথ কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে নেবে এবং তার বহিষ্কারাদেশ প্রত্যাহারের আবেদনটি ইতিবাচকভাবে পর্যালোচনা করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow