প্রধানমন্ত্রীর কয়েকটি ঘোষণা দুর্নীতিবিরোধী উদ্যোগে আশার বার্তা দিয়েছে : টিআইবি

প্রধানমন্ত্রী তারেক রহমানের কয়েকটি ঘোষণা দুর্নীতিবিরোধী উদ্যোগে আশার বার্তা দিয়েছে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে রাজধানীর মাইডাস সেন্টারে সরকারের সুশাসন ও দুর্নীতিবিরোধী প্রতিশ্রুতি বাস্তবায়নে টিআইবির সুপারিশ নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। টিআইবিপ্রধান বলেন, মন্ত্রীদের দুর্নীতিবিরোধী অবস্থান ইতিবাচক হলেও কয়েকজন মন্ত্রীর বক্তব্য হতাশার সৃষ্টি করেছে। তিনি বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও পেশাজীবী সংগঠনগুলোকে দলীয়করণের প্রভাবমুক্ত রাখতে সরকার ও রাজনৈতিক দলগুলোর উদ্যোগ নেওয়া জরুরি। এ সময় স্বাধীন পুলিশ কমিশন গঠন এবং র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্তিসহ একাধিক বিষয়ে সুপারিশ তুলে ধরে সংস্থাটি। ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, দলবাজি, চাঁদাবাজি ও দখলবাজিকে স্বাভাবিক হিসেবে প্রতিষ্ঠার অপচেষ্টার বিরুদ্ধে সরকারকে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানায় টিআইবি।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow