প্রধানমন্ত্রীর জনসভার আগেই কানায় কানায় পূর্ণ হাটহাজারী কলেজ মাঠ
প্রধানমন্ত্রী তারেক রহমানের জনসভা শুরু হওয়ার আগেই কানায় কানায় পূর্ণ হয়ে গেছে চট্টগ্রামের হাটহাজারী সরকারি কলেজ মাঠ। সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মী ও সাধারণ মানুষ মাঠে জড়ো হতে শুরু করেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে থাকে। সমাবেশস্থল ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মাঠের প্রবেশপথ, গুরুত্বপূর্ণ সড়ক ও আশপাশের এলাকায় পুলিশ সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে। হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আজিজ বলেন, সমাবেশকে কেন্দ্র করে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে উচ্ছ্বসিত বিএনপির নেতাকর্মীরা হাটহাজারী উপজেলা বিএনপির সদস্যসচিব গিয়াস উদ্দিন চেয়ারম্যান বলেন, প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে হাটহাজারীর সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে সমাবেশস্থলে এসেছেন। মাঠ পূর্ণ হয়ে যাওয়ার পরও আশপাশের সড়কে নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি রয়েছে। এদিকে সমাবেশস্থলের বাইরে বিভিন্ন সড়কেও মানুষের ভিড় দেখা গেছে। প্রধানমন্ত্রীকে একনজর দেখতে এবং
প্রধানমন্ত্রী তারেক রহমানের জনসভা শুরু হওয়ার আগেই কানায় কানায় পূর্ণ হয়ে গেছে চট্টগ্রামের হাটহাজারী সরকারি কলেজ মাঠ।
সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মী ও সাধারণ মানুষ মাঠে জড়ো হতে শুরু করেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে থাকে।
সমাবেশস্থল ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মাঠের প্রবেশপথ, গুরুত্বপূর্ণ সড়ক ও আশপাশের এলাকায় পুলিশ সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আজিজ বলেন, সমাবেশকে কেন্দ্র করে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে উচ্ছ্বসিত বিএনপির নেতাকর্মীরা
হাটহাজারী উপজেলা বিএনপির সদস্যসচিব গিয়াস উদ্দিন চেয়ারম্যান বলেন, প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে হাটহাজারীর সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে সমাবেশস্থলে এসেছেন। মাঠ পূর্ণ হয়ে যাওয়ার পরও আশপাশের সড়কে নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি রয়েছে।
এদিকে সমাবেশস্থলের বাইরে বিভিন্ন সড়কেও মানুষের ভিড় দেখা গেছে। প্রধানমন্ত্রীকে একনজর দেখতে এবং তার বক্তব্য শুনতে সকাল থেকেই অপেক্ষা করছেন তারা।
এমআরএএইচ/একিউএফ
What's Your Reaction?