প্রধানমন্ত্রীর পর এবার অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে চুরি, থানায় মামলা

সুপ্রিম কোর্ট এলাকার অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ভবনে বৃহস্পতিবার রাতে চুরির ঘটনা ঘটেছে। জানা গেছে, চোরেরা ভবনটির নিচতলা ও দ্বিতীয় তলার জানালার থাই গ্লাস খুলে একটি অংশ নিয়ে গেছে। ভবনটির পেছনে সোহরাওয়ার্দী উদ্যান অবস্থিত। অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিন জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক সোয়া ১টার দিকে নিরাপত্তারক্ষীরা ভবনের পেছন দিক থেকে শব্দ শুনতে পান। পরে তারা দায়িত্বে থাকা ট্যুরিটি পুলিশকে খবর দেন। গিয়ে দেখা যায়, নিচতলা ও দ্বিতীয় তলার জানালার থাই গ্লাস খোলা। ঘটনাস্থলে উপস্থিতি টের পেয়ে চোরেরা একটি অংশ ফেলে রেখে আরেকটি অংশ নিয়ে পালিয়ে যায়। পরে বিষয়টি অ্যাটর্নি জেনারেলকে জানানো হলে তিনি মামলা করার নির্দেশ দেন। শুক্রবার সকালে শাহবাগ থানায় মামলা করা হয়েছে বলে জানান ওই প্রশাসনিক কর্মকর্তা। তবে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের অনেকেই ঘটনাটিকে ছিঁচকে চোরের কাজ বলে মনে করছেন।

প্রধানমন্ত্রীর পর এবার অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে চুরি, থানায় মামলা

সুপ্রিম কোর্ট এলাকার অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ভবনে বৃহস্পতিবার রাতে চুরির ঘটনা ঘটেছে। জানা গেছে, চোরেরা ভবনটির নিচতলা ও দ্বিতীয় তলার জানালার থাই গ্লাস খুলে একটি অংশ নিয়ে গেছে।

ভবনটির পেছনে সোহরাওয়ার্দী উদ্যান অবস্থিত। অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিন জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক সোয়া ১টার দিকে নিরাপত্তারক্ষীরা ভবনের পেছন দিক থেকে শব্দ শুনতে পান। পরে তারা দায়িত্বে থাকা ট্যুরিটি পুলিশকে খবর দেন। গিয়ে দেখা যায়, নিচতলা ও দ্বিতীয় তলার জানালার থাই গ্লাস খোলা।

ঘটনাস্থলে উপস্থিতি টের পেয়ে চোরেরা একটি অংশ ফেলে রেখে আরেকটি অংশ নিয়ে পালিয়ে যায়।

পরে বিষয়টি অ্যাটর্নি জেনারেলকে জানানো হলে তিনি মামলা করার নির্দেশ দেন। শুক্রবার সকালে শাহবাগ থানায় মামলা করা হয়েছে বলে জানান ওই প্রশাসনিক কর্মকর্তা।

তবে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের অনেকেই ঘটনাটিকে ছিঁচকে চোরের কাজ বলে মনে করছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow