প্রধানমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণা: আগারগাঁও থেকে গ্রেপ্তার ১
প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘পার্সোনাল সেক্রেটারি’ (পিএস) পরিচয় ব্যবহার করে দীর্ঘদিন ধরে প্রতারণার অভিযোগে মো. আব্দুস সালাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে একটি গোয়েন্দা সংস্থা। আজ শনিবার সকাল ৭টার দিকে রাজধানীর আগারগাঁও এলাকার পানির ট্যাংকি সংলগ্ন একটি বাসা থেকে তাকে আটক করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, আব্দুস সালাম দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করতেন। ওই পরিচয় ব্যবহার করে তিনি অবৈধ আর্থিক লেনদেন, নিয়োগ বাণিজ্যসহ বিভিন্ন প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। গোয়েন্দা সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে প্রতারণার একাধিক অভিযোগ সরকারের বিভিন্ন পর্যায়ে পৌঁছালে বিষয়টি তদন্ত শুরু হয়। পরে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে গোয়েন্দা বাহিনীর একটি দল আগারগাঁও এলাকায় অভিযান চালায়। টানা কয়েক ঘণ্টার অভিযানের পর আজ সকাল ৭টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় তার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না এবং প্রতারণার মাধ্যমে কতজনকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনগত
প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘পার্সোনাল সেক্রেটারি’ (পিএস) পরিচয় ব্যবহার করে দীর্ঘদিন ধরে প্রতারণার অভিযোগে মো. আব্দুস সালাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে একটি গোয়েন্দা সংস্থা। আজ শনিবার সকাল ৭টার দিকে রাজধানীর আগারগাঁও এলাকার পানির ট্যাংকি সংলগ্ন একটি বাসা থেকে তাকে আটক করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আব্দুস সালাম দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করতেন। ওই পরিচয় ব্যবহার করে তিনি অবৈধ আর্থিক লেনদেন, নিয়োগ বাণিজ্যসহ বিভিন্ন প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
গোয়েন্দা সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে প্রতারণার একাধিক অভিযোগ সরকারের বিভিন্ন পর্যায়ে পৌঁছালে বিষয়টি তদন্ত শুরু হয়। পরে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে গোয়েন্দা বাহিনীর একটি দল আগারগাঁও এলাকায় অভিযান চালায়। টানা কয়েক ঘণ্টার অভিযানের পর আজ সকাল ৭টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় তার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না এবং প্রতারণার মাধ্যমে কতজনকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
What's Your Reaction?