প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মীদের গালি, পদ হারালেন ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) সদস্যদের গালিগালাজ করার অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভূঁইয়াকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শনিবার (৩০ মে) বিকেলে ছাত্রদলের দফতর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের অনুমোদন রয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আব্দুর রহিম ভূঁইয়াকে ঢাকা মহানগর দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এদিকে তার স্থলাভিষিক্ত হিসেবে কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিককে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে শনিবার দুপুরে জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর কর্মসূচিতে প্রধানমন্ত্রীর গাড়িবহরের নিরাপত্তায় নিয়োজিত এসএসএফ সদস্যদের সঙ্গে ছাত্রদল নেতাদের বাগবিতণ্ডার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, প্রধানমন্ত্রীর নিরাপত্ত
প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) সদস্যদের গালিগালাজ করার অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভূঁইয়াকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
শনিবার (৩০ মে) বিকেলে ছাত্রদলের দফতর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের অনুমোদন রয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আব্দুর রহিম ভূঁইয়াকে ঢাকা মহানগর দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এদিকে তার স্থলাভিষিক্ত হিসেবে কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিককে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।
এর আগে শনিবার দুপুরে জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর কর্মসূচিতে প্রধানমন্ত্রীর গাড়িবহরের নিরাপত্তায় নিয়োজিত এসএসএফ সদস্যদের সঙ্গে ছাত্রদল নেতাদের বাগবিতণ্ডার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, প্রধানমন্ত্রীর নিরাপত্তা টিমের গাড়িবহর যাওয়ার সময় কয়েকজন ছাত্রদল নেতা গাড়ির দিকে এগিয়ে যান। এ সময় নিরাপত্তা টিমের সদস্যদের উদ্দেশে আপত্তিকর মন্তব্য ও গালিগালাজের অভিযোগ ওঠে।
তবে আব্দুর রহিম ভূঁইয়া অভিযোগ অস্বীকার করে সাংবাদিকদের বলেন, তিনি কোনো গালিগালাজ করেননি। বরং নিরাপত্তা টিমের সদস্যরা তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন, এতে তিনি আহত হন।
ঘটনাটি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। একই সঙ্গে নিরাপত্তা বাহিনীর দায়িত্ব পালনে কোনো ধরনের বাধা বা অসদাচরণ বরদাশত না করার পক্ষে মত দিয়েছেন বিএনপি ও ছাত্রদলের একাংশের নেতাকর্মীরা।
What's Your Reaction?