প্রধানমন্ত্রীর ফটিকছড়ি সফর স্থগিত

প্রধানমন্ত্রীর চট্টগ্রামের ফটিকছড়ি সফর আপাতত স্থগিত করা হয়েছে। পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনের প্রস্তুতি চললেও অনিবার্য কারণে সফরটি সাময়িকভাবে স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ফটিকছড়ি আসন থেকে এখনও পর্যন্ত সরকারিভাবে নির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, প্রধানমন্ত্রীর ২৫ এপ্রিল ফটিকছড়ি সফর আপাতত স্থগিত করা হয়েছে পরবর্তী তারিখ জানানো হবে।  এর আগে ঘোষণা অনুযায়ী, ফটিকছড়িতে গিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির প্রবীণ আলেমেদ্বীন আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরীকে দেখতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৫ এপ্রিল ফটিকছড়ি যাওয়ার কথা ছিল। তবে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীম কালবেলাকে বলেন, প্রধানমন্ত্রী স্যারের ফটিকছড়ি আগমন এবং সফর স্থগিত- দুটো বিষয়েই আমাদের কাছে দাপ্তরিক কোনো চিঠি আসেনি। মঙ্গলবার সন্ধ্যায় হেফাজতে ইসলাম বাংলাদেশের ফটিকছড়ি উপজেলার আমির ও আমিরে হেফাজতের পুত্র মাওলানা মুহাম্মদ আইয়ুব বাবুনগরী কালবেলাকে বলেন, প্রধানমন্ত্রী আমিরে হেফাজতের সাথে সৌজন্য সাক্ষাতে ফটিকছড়ি

প্রধানমন্ত্রীর ফটিকছড়ি সফর স্থগিত
প্রধানমন্ত্রীর চট্টগ্রামের ফটিকছড়ি সফর আপাতত স্থগিত করা হয়েছে। পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনের প্রস্তুতি চললেও অনিবার্য কারণে সফরটি সাময়িকভাবে স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ফটিকছড়ি আসন থেকে এখনও পর্যন্ত সরকারিভাবে নির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, প্রধানমন্ত্রীর ২৫ এপ্রিল ফটিকছড়ি সফর আপাতত স্থগিত করা হয়েছে পরবর্তী তারিখ জানানো হবে।  এর আগে ঘোষণা অনুযায়ী, ফটিকছড়িতে গিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির প্রবীণ আলেমেদ্বীন আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরীকে দেখতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৫ এপ্রিল ফটিকছড়ি যাওয়ার কথা ছিল। তবে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীম কালবেলাকে বলেন, প্রধানমন্ত্রী স্যারের ফটিকছড়ি আগমন এবং সফর স্থগিত- দুটো বিষয়েই আমাদের কাছে দাপ্তরিক কোনো চিঠি আসেনি। মঙ্গলবার সন্ধ্যায় হেফাজতে ইসলাম বাংলাদেশের ফটিকছড়ি উপজেলার আমির ও আমিরে হেফাজতের পুত্র মাওলানা মুহাম্মদ আইয়ুব বাবুনগরী কালবেলাকে বলেন, প্রধানমন্ত্রী আমিরে হেফাজতের সাথে সৌজন্য সাক্ষাতে ফটিকছড়ি আসার কথা ছিল। তবে বৈশ্বিক পরিস্থিতির কারণে নির্ধারিত এই সফর আদৌ হবে কিনা তা নিশ্চিত নয়। হেফাজতের কেন্দ্রীয় উপদপ্তর সম্পাদক মুফতি আবু মাকনূন মুহাম্মদ বাবুনগরী কালবেলাকে বলেন, প্রধানমন্ত্রীর সফর আপাতত স্থগিত হয়েছে। আশা করছি পরবর্তীতে সুবিধাজনক সময়ে নতুন তারিখ নির্ধারণ করে সফরটি সম্পন্ন করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow