প্রধানমন্ত্রীর বার্ষিক প্রতিবেদন ঘিরে জর্জিয়ার পার্লামেন্টে হাতাহাতি

জর্জিয়ার পার্লামেন্টে প্রধানমন্ত্রী ইরাকলি কোবাখিদজের বার্ষিক সরকারি প্রতিবেদন উপস্থাপনের পর প্রশ্নোত্তর পর্বে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নিলে পার্লামেন্টের কার্যক্রম স্থগিত করা হয়। শুক্রবার (২৬ জুন) বসন্তকালীন অধিবেশনের শেষ পূর্ণাঙ্গ বৈঠকে এ ঘটনা ঘটে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী ইরাকলি কোবাখিদজের বার্ষিক প্রতিবেদনের পর প্রশ্নোত্তর চলাকালে সংসদ সদস্যদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। অন্যদিকে জর্জিয়া টুডে জানায়, বিরোধী দল গাখারিয়া ফর জর্জিয়ার সংসদ সদস্য জিওর্গি শারাশিদজের বক্তব্যের পর ক্ষমতাসীন জর্জিয়ান ড্রিম দলের সদস্যদের সঙ্গে বিরোধী এমপিদের প্রথমে বাকবিতণ্ডা এবং পরে শারীরিক সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্পিকার সংসদের অধিবেশন সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেন। সংঘর্ষে কেউ গুরুতর আহত হয়েছেন কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।

প্রধানমন্ত্রীর বার্ষিক প্রতিবেদন ঘিরে জর্জিয়ার পার্লামেন্টে হাতাহাতি

জর্জিয়ার পার্লামেন্টে প্রধানমন্ত্রী ইরাকলি কোবাখিদজের বার্ষিক সরকারি প্রতিবেদন উপস্থাপনের পর প্রশ্নোত্তর পর্বে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নিলে পার্লামেন্টের কার্যক্রম স্থগিত করা হয়।

শুক্রবার (২৬ জুন) বসন্তকালীন অধিবেশনের শেষ পূর্ণাঙ্গ বৈঠকে এ ঘটনা ঘটে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী ইরাকলি কোবাখিদজের বার্ষিক প্রতিবেদনের পর প্রশ্নোত্তর চলাকালে সংসদ সদস্যদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

অন্যদিকে জর্জিয়া টুডে জানায়, বিরোধী দল গাখারিয়া ফর জর্জিয়ার সংসদ সদস্য জিওর্গি শারাশিদজের বক্তব্যের পর ক্ষমতাসীন জর্জিয়ান ড্রিম দলের সদস্যদের সঙ্গে বিরোধী এমপিদের প্রথমে বাকবিতণ্ডা এবং পরে শারীরিক সংঘর্ষ হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্পিকার সংসদের অধিবেশন সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেন। সংঘর্ষে কেউ গুরুতর আহত হয়েছেন কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow