প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে কুয়েত সফরে হুমায়ুন কবির
প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ দূত হিসেবে কুয়েত সফর করছেন তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। সফরকালে তার সঙ্গে ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত এবং কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। সফরের অংশ হিসেবে কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ জাররাহ জাবের আল-আহমাদ আল-সাবাহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন হুমায়ুন কবির। বৈঠকে বাংলাদেশ ও কুয়েতের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করা, দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণ, জনশক্তি রপ্তানি, বিনিয়োগ, বেসামরিক বিমান চলাচল, পর্যটনসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। এসময় প্রধানমন্ত্রীর তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীর নিকট পৌঁছে দেন তার উপদেষ্টা হুমায়ুন কবির। পাশাপাশি আসন্ন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি নির্বাচনে বাংলাদেশের প্রার্থিতার প্রতি সমর্থন কামনা করা হয়। বৈঠকে কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-কুয়েত সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে দুই দেশের মধ্যে সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করে
প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ দূত হিসেবে কুয়েত সফর করছেন তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। সফরকালে তার সঙ্গে ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত এবং কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত।
সফরের অংশ হিসেবে কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ জাররাহ জাবের আল-আহমাদ আল-সাবাহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন হুমায়ুন কবির। বৈঠকে বাংলাদেশ ও কুয়েতের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করা, দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণ, জনশক্তি রপ্তানি, বিনিয়োগ, বেসামরিক বিমান চলাচল, পর্যটনসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
এসময় প্রধানমন্ত্রীর তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীর নিকট পৌঁছে দেন তার উপদেষ্টা হুমায়ুন কবির। পাশাপাশি আসন্ন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি নির্বাচনে বাংলাদেশের প্রার্থিতার প্রতি সমর্থন কামনা করা হয়।
বৈঠকে কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-কুয়েত সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে দুই দেশের মধ্যে সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন দুজনই। বৈঠকে উভয় আশাবাদ ব্যক্ত করেন, এই সফর বাংলাদেশ ও কুয়েতের বিদ্যমান কূটনৈতিক সম্পর্ককে আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রসঙ্গ, শনিবার দিবাগত রাত ২টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থেকে তারা কুয়েতে উদ্দেশে রওয়ানা দেন।
What's Your Reaction?