প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে ফটিকছড়িতে হেলিপ্যাড পরিদর্শনে এমপি সরোয়ার
আগামী ৯ আগস্ট প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ফটিকছড়ি সফরকে কেন্দ্র করে জোর প্রস্তুতি শুরু হয়েছে। অবতরণের জন্য উপজেলার ফেলাগাজী দিঘি এলাকার সিএমবি মাঠে হেলিপ্যাড নির্মাণের কাজ চলছে। এ প্রস্তুতি পরিদর্শন করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য (এমপি) সরোয়ার আলমগীর। সোমবার (৩ আগস্ট) তিনি নির্মাণাধীন হেলিপ্যাড পরিদর্শনের পাশাপাশি স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় সফর উপলক্ষে আয়োজিত একটি স্বাগত মিছিলেও অংশ নেন। হেলিপ্যাড পরিদর্শন শেষে সরোয়ার আলমগীর বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত জনপদ ফটিকছড়ি। আমি শপথ নেওয়ার পরই বলেছিলাম, তারেক রহমান ফটিকছড়িতে আসবেন। ইনশাআল্লাহ আগামী ৯ আগস্ট তিনি এখানে আসবেন বলে আমরা আশা করছি। আরও পড়ুন চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী তিনি আরও বলেন, তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। হেলিপ্যাড নির্মাণের কাজ চলছে। দলীয় নেতাকর্মীরা প্রস্তুতি সভা করছেন এবং ফটিকছড়িবাসী তাকে স্বাগত জানাতে প্রস্তুতি নিচ্ছেন। এ সময় উপস্থিত ছিলেন প্রবীণ বিএনপি
আগামী ৯ আগস্ট প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ফটিকছড়ি সফরকে কেন্দ্র করে জোর প্রস্তুতি শুরু হয়েছে। অবতরণের জন্য উপজেলার ফেলাগাজী দিঘি এলাকার সিএমবি মাঠে হেলিপ্যাড নির্মাণের কাজ চলছে। এ প্রস্তুতি পরিদর্শন করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য (এমপি) সরোয়ার আলমগীর।
সোমবার (৩ আগস্ট) তিনি নির্মাণাধীন হেলিপ্যাড পরিদর্শনের পাশাপাশি স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় সফর উপলক্ষে আয়োজিত একটি স্বাগত মিছিলেও অংশ নেন।
হেলিপ্যাড পরিদর্শন শেষে সরোয়ার আলমগীর বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত জনপদ ফটিকছড়ি। আমি শপথ নেওয়ার পরই বলেছিলাম, তারেক রহমান ফটিকছড়িতে আসবেন। ইনশাআল্লাহ আগামী ৯ আগস্ট তিনি এখানে আসবেন বলে আমরা আশা করছি।
তিনি আরও বলেন, তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। হেলিপ্যাড নির্মাণের কাজ চলছে। দলীয় নেতাকর্মীরা প্রস্তুতি সভা করছেন এবং ফটিকছড়িবাসী তাকে স্বাগত জানাতে প্রস্তুতি নিচ্ছেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রবীণ বিএনপি নেতা আহমেদ হোসেন তালুকদার, উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী, ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, আবুল কালাম আজাদ, নাজিরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক এজহার মিয়া, শাহনেওয়াজ সেবুল, মুনসুর আলম চৌধুরী, জাহাঙ্গীর আলম চেয়ারম্যান, শহিদুল আজম চেয়ারম্যানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।
এমআরএএইচ/এএমএ
What's Your Reaction?
