প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব হলেন আশরোফা
সিনিয়র তথ্য কর্মকর্তা আশরোফা ইমদাদকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহকারী প্রেস সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে। আশরোফাকে প্রেষণে ওই পদে নিয়োগ দিয়ে মঙ্গলবার (৩ মার্চ) তার চাকরি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তিনি স্ব-বেতনে ওই পদে দায়িত্ব পালন করবেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ে সহকারী প্রেস সচিবের দায়িত্বে ছিলেন আশরোফা। এর আগে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ও তৎকালীন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিবের দায়িত্বে ছিলেন তিনি। আরএমএম/এমকেআর
সিনিয়র তথ্য কর্মকর্তা আশরোফা ইমদাদকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহকারী প্রেস সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে।
আশরোফাকে প্রেষণে ওই পদে নিয়োগ দিয়ে মঙ্গলবার (৩ মার্চ) তার চাকরি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তিনি স্ব-বেতনে ওই পদে দায়িত্ব পালন করবেন।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ে সহকারী প্রেস সচিবের দায়িত্বে ছিলেন আশরোফা। এর আগে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ও তৎকালীন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিবের দায়িত্বে ছিলেন তিনি।
আরএমএম/এমকেআর
What's Your Reaction?