প্রবাসীদের জন্য বড় সুখবর দিলো সৌদি আরব

বিদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের জন্য রিয়েল এস্টেট মালিকানার সুযোগ আরও সম্প্রসারণ করে নতুন নির্বাহী বিধিমালা অনুমোদন দিয়েছে সৌদি আরবের মন্ত্রিসভা। অর্থনীতিকে বহুমুখীকরণ এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে নেয়া সংস্কার কর্মসূচির অংশ হিসেবে নেয়া হয়েছে এই সিদ্ধান্ত। মঙ্গলবার (২৩ জুন) সৌদি মন্ত্রিসভা অ-সৌদিদের রিয়েল এস্টেট মালিকানা আইন বাস্তবায়নের জন্য প্রণীত নির্বাহী বিধিমালা অনুমোদন করে। এতে বিদেশি ব্যক্তি ও কোম্পানিগুলো কোন কোন ভৌগোলিক এলাকায় সম্পত্তির মালিক হতে পারবে, সে বিষয়েও নির্দেশনা দেয়া হয়েছে। গালফ নিউজের খবরে বলা হয়, চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া একটি গুরুত্বপূর্ণ আইনের ধারাবাহিকতায় এই বিধিমালা অনুমোদন করা হলো। ওই আইনের মাধ্যমে নির্দিষ্ট শর্ত পূরণ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে অ-সৌদিদের জন্য দেশটিতে বিভিন্ন ধরনের স্থাবর সম্পত্তির মালিক হওয়ার সুযোগ রাখা হয়। আইন অনুযায়ী, বিদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠান আবাসিক, বাণিজ্যিক, কৃষি এবং শিল্প খাতের সম্পত্তির মালিক হতে পারবেন। এ ছাড়া সৌদি আরবে বৈধভাবে ব্যবসা পরিচালনার অনুমোদনপ্রাপ্ত বিদেশি কোম্পানিগুলো তাদের ব্যবসায়িক কার্যক্রম

প্রবাসীদের জন্য বড় সুখবর দিলো সৌদি আরব

বিদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের জন্য রিয়েল এস্টেট মালিকানার সুযোগ আরও সম্প্রসারণ করে নতুন নির্বাহী বিধিমালা অনুমোদন দিয়েছে সৌদি আরবের মন্ত্রিসভা। অর্থনীতিকে বহুমুখীকরণ এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে নেয়া সংস্কার কর্মসূচির অংশ হিসেবে নেয়া হয়েছে এই সিদ্ধান্ত।

মঙ্গলবার (২৩ জুন) সৌদি মন্ত্রিসভা অ-সৌদিদের রিয়েল এস্টেট মালিকানা আইন বাস্তবায়নের জন্য প্রণীত নির্বাহী বিধিমালা অনুমোদন করে। এতে বিদেশি ব্যক্তি ও কোম্পানিগুলো কোন কোন ভৌগোলিক এলাকায় সম্পত্তির মালিক হতে পারবে, সে বিষয়েও নির্দেশনা দেয়া হয়েছে।

গালফ নিউজের খবরে বলা হয়, চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া একটি গুরুত্বপূর্ণ আইনের ধারাবাহিকতায় এই বিধিমালা অনুমোদন করা হলো। ওই আইনের মাধ্যমে নির্দিষ্ট শর্ত পূরণ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে অ-সৌদিদের জন্য দেশটিতে বিভিন্ন ধরনের স্থাবর সম্পত্তির মালিক হওয়ার সুযোগ রাখা হয়।

আইন অনুযায়ী, বিদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠান আবাসিক, বাণিজ্যিক, কৃষি এবং শিল্প খাতের সম্পত্তির মালিক হতে পারবেন। এ ছাড়া সৌদি আরবে বৈধভাবে ব্যবসা পরিচালনার অনুমোদনপ্রাপ্ত বিদেশি কোম্পানিগুলো তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় স্থাবর সম্পত্তির মালিক হতে পারবে। এর মধ্যে অফিস, কারখানা এবং গুদামঘরও অন্তর্ভুক্ত রয়েছে।

সৌদি সরকারের মতে, এই সংস্কার কর্মসূচি দেশটির ‘ভিশন ২০৩০’ কৌশলের অংশ। এর লক্ষ্য হলো- বিদেশি বিনিয়োগ বৃদ্ধি, বেসরকারি খাতের অংশগ্রহণ সম্প্রসারণ এবং রিয়েল এস্টেট খাতের প্রবৃদ্ধি ত্বরান্বিত করা।

নতুন বিধিমালা আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য আরও স্পষ্ট ও স্থিতিশীল নীতিগত কাঠামো তৈরি করবে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহৎ আবাসন বাজারে দীর্ঘমেয়াদি বিনিয়োগে আগ্রহী বিদেশি বিনিয়োগকারীরা এর মাধ্যমে উপকৃত হতে পারেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow