প্রবাসীদের দিয়ে কমিটির অভিযোগে যুবদলের ১৬ নেতার পদত্যাগ

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের কুশাখালী ইউনিয়ন যুবদলের ৩১ সদস্যের নতুন কমিটি থেকে ১৬ নেতা পদত্যাগ করেছেন। প্রত্যাশিত পদ না পাওয়া ও জ্যেষ্ঠতার প্রাধান্য না দেওয়াসহ টাকা লেনদেনের অভিযোগ এনে তারা এ সিদ্ধান্ত নেয়। এছাড়া নতুন কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব দুজনই বিদেশ থেকে এসে কমিটি নিয়েছেন বলে দাবি পদত্যাগকৃতদের। সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় যুবদল নেতা জাহাঙ্গীর আলম ও হারুনুর রশিদ ১৬ জনের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। এরমধ্যে জাহাঙ্গীরকে এ কমিটির ৬ নম্বর যুগ্ম আহ্বায়ক ও হারুনকে ৩ নম্বর যুগ্ম আহ্বায়ক নির্বাচিত করা হয়। দলীয় সূত্র জানায়, রোববার (২৬ জুলাই) রাতে ফেসবুকে কুশাখালী ইউনিয়ন যুবদলের কমিটি প্রকাশ করা হয়। এর আগে সম্মেলনও করা হয়েছিল। কমিটি দেওয়ার একদিন পার না হতেই ছয় যুগ্ম আহ্বায়কসহ ১৬ জন পদত্যাগ করেছেন। টাকার বিনিময়ে প্রবাসীদের দিয়ে কমিটি দেওয়া ও প্রত্যাশিত পদ না পাওয়ায় তারা পদত্যাগ করেন। পদত্যাগকৃত হারুনুর রশিদ বলেন, টাকার বিনিময়ে কমিটি দেওয়া হয়েছে। যারা দুর্দিনে রাজপথে ও ত্যাগী ছিলো তাদেরকে মূল্যায়ন করা হয়নি। জুনিয়রদের যুগ্ম আহ্বায়ক করা হয়েছে, সিনিয়রদের সদস্য। এনিয়ে সিনিয়র ও জুনিয়র নেতাকর্

প্রবাসীদের দিয়ে কমিটির অভিযোগে যুবদলের ১৬ নেতার পদত্যাগ

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের কুশাখালী ইউনিয়ন যুবদলের ৩১ সদস্যের নতুন কমিটি থেকে ১৬ নেতা পদত্যাগ করেছেন। প্রত্যাশিত পদ না পাওয়া ও জ্যেষ্ঠতার প্রাধান্য না দেওয়াসহ টাকা লেনদেনের অভিযোগ এনে তারা এ সিদ্ধান্ত নেয়। এছাড়া নতুন কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব দুজনই বিদেশ থেকে এসে কমিটি নিয়েছেন বলে দাবি পদত্যাগকৃতদের।

সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় যুবদল নেতা জাহাঙ্গীর আলম ও হারুনুর রশিদ ১৬ জনের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। এরমধ্যে জাহাঙ্গীরকে এ কমিটির ৬ নম্বর যুগ্ম আহ্বায়ক ও হারুনকে ৩ নম্বর যুগ্ম আহ্বায়ক নির্বাচিত করা হয়।

দলীয় সূত্র জানায়, রোববার (২৬ জুলাই) রাতে ফেসবুকে কুশাখালী ইউনিয়ন যুবদলের কমিটি প্রকাশ করা হয়। এর আগে সম্মেলনও করা হয়েছিল। কমিটি দেওয়ার একদিন পার না হতেই ছয় যুগ্ম আহ্বায়কসহ ১৬ জন পদত্যাগ করেছেন। টাকার বিনিময়ে প্রবাসীদের দিয়ে কমিটি দেওয়া ও প্রত্যাশিত পদ না পাওয়ায় তারা পদত্যাগ করেন।

প্রবাসীদের দিয়ে কমিটির অভিযোগে যুবদলের ১৬ নেতার পদত্যাগ

পদত্যাগকৃত হারুনুর রশিদ বলেন, টাকার বিনিময়ে কমিটি দেওয়া হয়েছে। যারা দুর্দিনে রাজপথে ও ত্যাগী ছিলো তাদেরকে মূল্যায়ন করা হয়নি। জুনিয়রদের যুগ্ম আহ্বায়ক করা হয়েছে, সিনিয়রদের সদস্য। এনিয়ে সিনিয়র ও জুনিয়র নেতাকর্মীদের মধ্যে মান-অভিমান চলছে।

পদত্যাগকৃত জাহাঙ্গীর আলম বলেন, নতুন কমিটিতে রাজপথের ত্যাগীদের মূল্যায়ন করা হয়নি। এ কমিটিতে আহ্বায়ক ও সদস্য সচিব দুজনই প্রবাসী। টাকার বিনিময়ে তারা দায়িত্ব পেয়েছে।

প্রবাসীদের দিয়ে কমিটির অভিযোগে যুবদলের ১৬ নেতার পদত্যাগ

তবে কত টাকার লেনদেন হয়েছে এমন কোনো তথ্য তারা জানাতে পারেননি।

চন্দ্রগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল মুকিত সোহেল বলেন, সিনিয়র ও জুনিয়র নেতাকর্মীদের মধ্যে মান-অভিমান রয়েছে। তাদের সঙ্গে বসে আলোচনা করলে মান-অভিমান কেটে যাবে। আর টাকা নেওয়ার অভিযোগ সত্য নয়।

কাজল কায়েস/এসজেডএইচ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow