প্রবাসীদের ভালোবাসায় মুগ্ধ অর্ণব-সুনিধি

বাংলা গান ও সংস্কৃতির আবহে প্রবাসীদের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে কানাডায় আয়োজন করা হয়েছে ‘হোক কলরব কানাডা’। এই আয়োজনে অংশ নিতে প্রথমবারের মতো কানাডায় গেছেন সংগীতশিল্পী দম্পতি সায়ান চৌধুরী অর্ণব ও সুনিধি নায়েক। তাদের গান শুনতে কানাডার বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হয়েছেন অসংখ্য প্রবাসী বাংলাদেশি। এরই মধ্যে ‘হোক কলরব কানাডা’ আয়োজনের দুটি অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেছেন অর্ণব ও সুনিধি। গত ৮ ও ১৪ আগস্ট অনুষ্ঠিত হয়েছে তাদের দুটি শো। দুই আয়োজনেই দর্শকদের ব্যাপক উপস্থিতি ছিল বলে জানিয়েছেন অর্ণব। সামনে আরও দুটি অনুষ্ঠানে গান গাওয়ার কথা রয়েছে এই সংগীতশিল্পী দম্পতির। প্রথমবারের মতো কানাডায় গিয়ে প্রবাসী দর্শকদের ভালোবাসায় মুগ্ধ অর্ণব। তিনি বলেন, ‘প্রবাসের ব্যস্ত জীবনে বাংলা গান ও সংস্কৃতির আবহে আনন্দময় সন্ধ্যা উপহার দেওয়াই ছিল এই আয়োজনের উদ্দেশ্য। শত শত প্রবাসী ভাই এখানে হাজির হয়েছেন। আমি আর সুনিধি গাইলাম, মন্ত্রমুগ্ধ হয়ে দর্শকরা শুনলেন।’ আয়োজনে শুধু গান পরিবেশন নয়, প্রবাসীদের সঙ্গে বাংলা সংস্কৃতির একটি আবেগঘন সংযোগ তৈরিরও চেষ্টা ছিল বলে জানান অর্ণব। দেশের বাইরে থেকেও বাংলা গান, সংস্কৃতি ও শিকড়ের সঙ্গে প

প্রবাসীদের ভালোবাসায় মুগ্ধ অর্ণব-সুনিধি

বাংলা গান ও সংস্কৃতির আবহে প্রবাসীদের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে কানাডায় আয়োজন করা হয়েছে ‘হোক কলরব কানাডা’। এই আয়োজনে অংশ নিতে প্রথমবারের মতো কানাডায় গেছেন সংগীতশিল্পী দম্পতি সায়ান চৌধুরী অর্ণব ও সুনিধি নায়েক।

তাদের গান শুনতে কানাডার বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হয়েছেন অসংখ্য প্রবাসী বাংলাদেশি।

এরই মধ্যে ‘হোক কলরব কানাডা’ আয়োজনের দুটি অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেছেন অর্ণব ও সুনিধি। গত ৮ ও ১৪ আগস্ট অনুষ্ঠিত হয়েছে তাদের দুটি শো। দুই আয়োজনেই দর্শকদের ব্যাপক উপস্থিতি ছিল বলে জানিয়েছেন অর্ণব। সামনে আরও দুটি অনুষ্ঠানে গান গাওয়ার কথা রয়েছে এই সংগীতশিল্পী দম্পতির।

প্রথমবারের মতো কানাডায় গিয়ে প্রবাসী দর্শকদের ভালোবাসায় মুগ্ধ অর্ণব। তিনি বলেন, ‘প্রবাসের ব্যস্ত জীবনে বাংলা গান ও সংস্কৃতির আবহে আনন্দময় সন্ধ্যা উপহার দেওয়াই ছিল এই আয়োজনের উদ্দেশ্য। শত শত প্রবাসী ভাই এখানে হাজির হয়েছেন। আমি আর সুনিধি গাইলাম, মন্ত্রমুগ্ধ হয়ে দর্শকরা শুনলেন।’

আয়োজনে শুধু গান পরিবেশন নয়, প্রবাসীদের সঙ্গে বাংলা সংস্কৃতির একটি আবেগঘন সংযোগ তৈরিরও চেষ্টা ছিল বলে জানান অর্ণব। দেশের বাইরে থেকেও বাংলা গান, সংস্কৃতি ও শিকড়ের সঙ্গে প্রবাসীদের যে গভীর সম্পর্ক রয়েছে, এই আয়োজনের মধ্য দিয়ে সেটিই যেন আরও একবার সামনে এসেছে।

অর্ণব ও সুনিধি

অর্ণব ও সুনিধি নায়েকের গান শুনতে আসা দর্শকদের অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে অনুষ্ঠানের বিভিন্ন মুহূর্তের ছবি ও ভিডিও শেয়ার করেছেন। এতে প্রবাসীদের মধ্যে বাংলা গানের প্রতি আগ্রহ এবং শিল্পীদের নিয়ে উচ্ছ্বাসের বিষয়টিও উঠে এসেছে।

কানাডা সফর প্রসঙ্গে অর্ণব জানান, আরও দুটি শোতে অংশ নেওয়ার পর এ মাসের শেষদিকে দেশে ফিরবেন তারা। দীর্ঘদিন ধরেই বাংলা সংগীতাঙ্গনে নিজস্ব ধারা ও সৃষ্টিশীলতার জন্য আলাদা পরিচিতি তৈরি করেছেন সায়ান চৌধুরী অর্ণব। অন্যদিকে সুনিধি নায়েকও তার সংগীতচর্চা ও পরিবেশনার মাধ্যমে শ্রোতাদের কাছে পরিচিত। দম্পতি হিসেবে একসঙ্গে মঞ্চে তাদের উপস্থিতি বাড়তি আগ্রহ তৈরি করে শ্রোতাদের মধ্যে।

এমআই/এলআইএ/এমএমএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow