বাড়বে পোশাক শ্রমিকদের দক্ষতা ও আর্থিক সচেতনতা

দেশের তৈরি পোশাকশিল্পে শ্রমিকদের দক্ষতা ও আর্থিক সচেতনতাসহ সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং ওয়েজলি বাংলাদেশ লিমিটেডের মধ্যে একটি কৌশলগত অংশীদারত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর আওতায় ‘ট্রেনিং দ্য ট্রেইনারস’ কর্মসূচির মাধ্যমে ধাপে ধাপে প্রায় ৫০ হাজার শ্রমিককে প্রশিক্ষণ দেওয়া হবে। এর মধ্য দিয়ে শ্রমিকদের আর্থিক সচেতনতা, সফট স্কিল, কর্মক্ষেত্রে যোগাযোগ দক্ষতা, নেতৃত্ব, কর্মশৃঙ্খলা এবং কর্মদক্ষতা বাড়বে। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিজিএমইএ’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিজিএমইএ এর পক্ষ থেকে বিজিএমইএ’র সহ-সভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরীসহ সংগঠনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ওয়েজলি বাংলাদেশের পক্ষ থেকে প্রতিষ্ঠানের গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ নূর এলাহীসহ প্রতিষ্ঠানের কর্মকর্তার উপস্থিত ছিলেন। বিজিএমইএ জানায়, কর্মসূচির প্রথম পর্যায়ে বিজিএমইএ ৫০টি সদস্য কারখানা নির্বাচন করবে। পরবর্তীতে ওয়েজলি নির্বাচিত কারখানাগুলোর এইচআর কর্মকর্তা, প্রশিক্ষক, লাইন সুপারভাইজার এবং সংশ্লিষ্ট প্রতিনিধিদের প্রশিক্ষণ দ

বাড়বে পোশাক শ্রমিকদের দক্ষতা ও আর্থিক সচেতনতা
দেশের তৈরি পোশাকশিল্পে শ্রমিকদের দক্ষতা ও আর্থিক সচেতনতাসহ সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং ওয়েজলি বাংলাদেশ লিমিটেডের মধ্যে একটি কৌশলগত অংশীদারত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর আওতায় ‘ট্রেনিং দ্য ট্রেইনারস’ কর্মসূচির মাধ্যমে ধাপে ধাপে প্রায় ৫০ হাজার শ্রমিককে প্রশিক্ষণ দেওয়া হবে। এর মধ্য দিয়ে শ্রমিকদের আর্থিক সচেতনতা, সফট স্কিল, কর্মক্ষেত্রে যোগাযোগ দক্ষতা, নেতৃত্ব, কর্মশৃঙ্খলা এবং কর্মদক্ষতা বাড়বে। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিজিএমইএ’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিজিএমইএ এর পক্ষ থেকে বিজিএমইএ’র সহ-সভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরীসহ সংগঠনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ওয়েজলি বাংলাদেশের পক্ষ থেকে প্রতিষ্ঠানের গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ নূর এলাহীসহ প্রতিষ্ঠানের কর্মকর্তার উপস্থিত ছিলেন। বিজিএমইএ জানায়, কর্মসূচির প্রথম পর্যায়ে বিজিএমইএ ৫০টি সদস্য কারখানা নির্বাচন করবে। পরবর্তীতে ওয়েজলি নির্বাচিত কারখানাগুলোর এইচআর কর্মকর্তা, প্রশিক্ষক, লাইন সুপারভাইজার এবং সংশ্লিষ্ট প্রতিনিধিদের প্রশিক্ষণ দেবে। প্রশিক্ষণপ্রাপ্ত মাস্টার ট্রেইনাররা নিজ নিজ কারখানায় শ্রমিকদের প্রশিক্ষণ পরিচালনা করবেন। অনুষ্ঠানে বিজিএমইএ এর সহ-সভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরী তার বক্তব্যে এই উদ্যোগকে পাইলট পর্যায়ে ক্ষুদ্র ও মাঝারি পোশাক কারখানাগুলোকে অন্তর্ভুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। যাতে বৃহত্তর শিল্পখাত এই উদ্যোগের সুফল ভোগ করতে পারে। ওয়েজলি বাংলাদেশের গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ নূর এলাহী বলেন, এই যৌথ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের তৈরি পোশাকশিল্পে একটি টেকসই ও কার্যকর দক্ষতা উন্নয়ন মডেল গড়ে তোলা সম্ভব হবে। তিনি শ্রমিকদের আর্থিক সক্ষমতা, কর্মক্ষেত্রের দক্ষতা এবং সামগ্রিক কল্যাণ নিশ্চিত করতে বিজিএমইএ এর সঙ্গে দীর্ঘমেয়াদে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow