প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে নতুন কর্মপরিকল্পনা নিয়ে ইসির বৈঠক বুধবার

প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে দেশের বাইরে ভোটদান ব্যবস্থা উন্নয়ন ও বাস্তবায়ন প্রকল্পের চলমান কার্যক্রম, অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বুধবার (২২ জুলাই) বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)।নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিতব্য এ সভায় সভাপতিত্ব করবেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। সভায় ইসির সিনিয়র সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন।মঙ্গলবার (২১ জুলাই) ওসিভি-এসডিআই প্রকল্পের উপ প্রকল্প পরিচালক মামুনুর হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি থেকে বিষয়টি জানা যায়। এতে বলা হয়েছে, "দেশের বাইরে ভোটদান ব্যবস্থা উন্নয়ন ও বাস্তবায়ন প্রকল্প" এর চলমান কার্যক্রম, কর্মপরিধি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিষয়ে একটি সভা আগামীকাল বুধবার (২২ জুলাই) সকাল ১১ টায় নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে (কক্ষ নং- ৫২০) অনুষ্ঠিত হবে। উক্ত সভায় সংশ্লিষ্ট সকলকে অংশগ্রহণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো বিদেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করতে ওসিভি-এসডিআই প্রকল্প গ্রহণ করে নির্বাচন কমিশন (ইস

প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে নতুন কর্মপরিকল্পনা নিয়ে ইসির বৈঠক বুধবার

প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে দেশের বাইরে ভোটদান ব্যবস্থা উন্নয়ন ও বাস্তবায়ন প্রকল্পের চলমান কার্যক্রম, অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বুধবার (২২ জুলাই) বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিতব্য এ সভায় সভাপতিত্ব করবেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। সভায় ইসির সিনিয়র সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

মঙ্গলবার (২১ জুলাই) ওসিভি-এসডিআই প্রকল্পের উপ প্রকল্প পরিচালক মামুনুর হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি থেকে বিষয়টি জানা যায়।

এতে বলা হয়েছে, "দেশের বাইরে ভোটদান ব্যবস্থা উন্নয়ন ও বাস্তবায়ন প্রকল্প" এর চলমান কার্যক্রম, কর্মপরিধি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিষয়ে একটি সভা আগামীকাল বুধবার (২২ জুলাই) সকাল ১১ টায় নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে (কক্ষ নং- ৫২০) অনুষ্ঠিত হবে। উক্ত সভায় সংশ্লিষ্ট সকলকে অংশগ্রহণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো বিদেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করতে ওসিভি-এসডিআই প্রকল্প গ্রহণ করে নির্বাচন কমিশন (ইসি)।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow