প্রবাসীদের সহায়তায় বরগুনায় কোরবানির মাংস বিতরণ

বরগুনা বন্দর ক্লাব ও মাঝের চরে বৃহস্পতিবার দুপুরে প্রবাসীদের সহায়তায় পাঁচ শতাধিক পরিবারের মধ্যে কোরবানির মাংস বিতরণ করা হয়েছে।বরগুনা বন্দর ক্লাবের সামনে এই কার্যক্রমটি অনুষ্ঠিত হয়। বন্দর ক্লাবের সদস্য সচিব ও প্রেসক্লাবের সহ-সভাপতি রেজাউল ইসলাম টিটুর সার্বিক তত্ত্বাবধানে প্রবাসীদের সহায়তায় প্রতি বছরের মতো এ বছরও ৫০০ পরিবারের মধ্যে তিনটি কোরবানির গরুর মাংস বিতরণ করা হয়েছে।এ সময় উপস্থিত ছিলেন বরগুনা জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম মোল্লা, পৌর যুবদলের আহ্বায়ক ওয়াহিদুজ্জামান ওয়াসিম সহ রাজনৈতিক নেতৃবৃন্দ। এ সময় নজরুল ইসলাম মোল্লা বলেন, আগামী বছর আরও বড় পরিসরে চলমান এই কার্যক্রম পরিচালিত হবে।

প্রবাসীদের সহায়তায় বরগুনায় কোরবানির মাংস বিতরণ

বরগুনা বন্দর ক্লাব ও মাঝের চরে বৃহস্পতিবার দুপুরে প্রবাসীদের সহায়তায় পাঁচ শতাধিক পরিবারের মধ্যে কোরবানির মাংস বিতরণ করা হয়েছে।

বরগুনা বন্দর ক্লাবের সামনে এই কার্যক্রমটি অনুষ্ঠিত হয়। বন্দর ক্লাবের সদস্য সচিব ও প্রেসক্লাবের সহ-সভাপতি রেজাউল ইসলাম টিটুর সার্বিক তত্ত্বাবধানে প্রবাসীদের সহায়তায় প্রতি বছরের মতো এ বছরও ৫০০ পরিবারের মধ্যে তিনটি কোরবানির গরুর মাংস বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন বরগুনা জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম মোল্লা, পৌর যুবদলের আহ্বায়ক ওয়াহিদুজ্জামান ওয়াসিম সহ রাজনৈতিক নেতৃবৃন্দ। এ সময় নজরুল ইসলাম মোল্লা বলেন, আগামী বছর আরও বড় পরিসরে চলমান এই কার্যক্রম পরিচালিত হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow