প্রবীণ সাংবাদিক মো. শাহজাহানের চিকিৎসায় সহায়তার আবেদন
দৈনিক ইত্তেফাকের সাবেক সিনিয়র স্টাফ রিপোর্টার মো. শাহজাহান (৭৬) গুরুতর নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন। সংকটাপন্ন অবস্থায় তিনি রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) ১০ নম্বর শয্যায় চিকিৎসাধীন। পরিবারের সদস্যরা জানান, গত ১ জুলাই থেকে তিনি গুরুতর নিউমোনিয়ায় ভুগছেন। তার চিকিৎসার জন্য প্রতিদিন প্রায় ১০ হাজার টাকা ব্যয় হচ্ছে। প্রতিদিনের ওষুধ ও আইসিইউ-সংক্রান্ত খরচ মেটাতে বিপাকে হিমশিম খাচ্ছে তার পরিবার। দীর্ঘ সাংবাদিকতা জীবনে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করা মো. শাহজাহান ব্যক্তিগত জীবনে কোনো আর্থিক সঞ্চয় গড়ে তুলতে পারেননি। তার স্ত্রী, ছেলে বা মেয়ে কেউ নেই। বর্তমানে তার বয়স্ক বোনই একমাত্র স্বজন হিসেবে তার দেখভাল করছেন। তবে চিকিৎসার বিপুল ব্যয় বহন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। মো. শাহজাহানে স্বজনরা বলেন, কেউ সামান্য সহায়তা করলেও কিংবা আবেদনটি অন্যদের কাছে পৌঁছে দিলেও তা মো. শাহজাহানের চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ অবস্থায় সাংবাদিক সমাজ, শুভানুধ্যায়ী, মানবিক ব্যক্তি ও সমাজের বিত্তবানদের কাছে মো. শাহজাহানে
দৈনিক ইত্তেফাকের সাবেক সিনিয়র স্টাফ রিপোর্টার মো. শাহজাহান (৭৬) গুরুতর নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন। সংকটাপন্ন অবস্থায় তিনি রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) ১০ নম্বর শয্যায় চিকিৎসাধীন।
পরিবারের সদস্যরা জানান, গত ১ জুলাই থেকে তিনি গুরুতর নিউমোনিয়ায় ভুগছেন। তার চিকিৎসার জন্য প্রতিদিন প্রায় ১০ হাজার টাকা ব্যয় হচ্ছে। প্রতিদিনের ওষুধ ও আইসিইউ-সংক্রান্ত খরচ মেটাতে বিপাকে হিমশিম খাচ্ছে তার পরিবার।
দীর্ঘ সাংবাদিকতা জীবনে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করা মো. শাহজাহান ব্যক্তিগত জীবনে কোনো আর্থিক সঞ্চয় গড়ে তুলতে পারেননি। তার স্ত্রী, ছেলে বা মেয়ে কেউ নেই। বর্তমানে তার বয়স্ক বোনই একমাত্র স্বজন হিসেবে তার দেখভাল করছেন। তবে চিকিৎসার বিপুল ব্যয় বহন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না।
মো. শাহজাহানে স্বজনরা বলেন, কেউ সামান্য সহায়তা করলেও কিংবা আবেদনটি অন্যদের কাছে পৌঁছে দিলেও তা মো. শাহজাহানের চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এ অবস্থায় সাংবাদিক সমাজ, শুভানুধ্যায়ী, মানবিক ব্যক্তি ও সমাজের বিত্তবানদের কাছে মো. শাহজাহানের চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন তার স্বজনরা।
সহায়তা পাঠানোর মাধ্যম
বিকাশ: ০১৮৫১১৩০৯৯৮, ০১৭৭৬৪৩৬৭৩৯
ব্যাংক হিসাব নম্বর: ০২০০০১৭৩৭৩১৫৯
হিসাবের নাম: আফরোজা মুকুল
ব্যাংক: অগ্রণী ব্যাংক পিএলসি, মালিবাগ শাখা।
এছাড়া আগ্রহীরা রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের আইসিইউর ১০ নম্বর শয্যায় গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ নিতে পারবেন।
এএসএ
What's Your Reaction?