প্রযুক্তি ইতিহাসে সর্বোচ্চ দামে বিক্রি হলো ‘এআই.কম’ ডোমেইন

৭০ মিলিয়ন মার্কিন ডলারে এআই ডট কম ডোমেইনটি বিক্রি করেছেন মালয়েশিয়ান উদ্যোক্তা আরসিয়ান ইসমাইল। ব্রোকার ল্যারি ফিশারের মাধ্যমে ডোমেইনটি ক্রয় করেছে ক্রিপ্টো ডট কমের সিইও ক্রিস মারজালেক। বিক্রির লেনদেন পুরোপুরি ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে হয়েছে। বর্তমান প্রযুক্তিনির্ভর বিশ্বে ডোমেইনের জন্য এটি এখন পর্যন্ত প্রকাশিত সর্বোচ্চ বিক্রয় মূল্য। এর আগে ২০১০ সালে কার-ইনসিওরেন্স ডট কমের বিক্রয়মূল্য ছিল ৪৯ দশমিক ৭ মিলিয়ন ডলার। জানা গেছে, এআই ডট কম ব্র্যান্ডের অধীনে একটি কনজিউমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্ল্যাটফর্‌ম চালু করার পরিকল্পনা করছেন মারজালেক। এটি সুপার বোল এলএক্স-এর বিজ্ঞাপনে উন্মোচিত হবে। নতুন সাইটে থাকবে ব্যক্তিগত এআই এজেন্ট যা ব্যবহারকারীদের মেসেজ পাঠানো, অ্যাপস পরিচালনা ও স্টক ট্রেডিং এর মতো কাজগুলো সহজ করতে সাহায্য করবে। ডোমেইনের উচ্চ মূল্যের বিষয়ে তিনি জানান, প্রধান শ্রেণির ডোমেইন থাকা ব্র্যান্ডের পরিচিতির জন্য অপরিহার্য। মারজালেক বলেন, এই টাচ-পয়েন্ট আমাদের থাকা খুব গুরুত্বপূর্ণ। তা না হলে আপনি কমো-ডিটাইজড হয়ে যাবেন। তিনি উল্লেখ করেন যে, একজন ব্যক্তি ক্রিপ্টো এবং এআই এর মতো গুরু

প্রযুক্তি ইতিহাসে সর্বোচ্চ দামে বিক্রি হলো ‘এআই.কম’ ডোমেইন

৭০ মিলিয়ন মার্কিন ডলারে এআই ডট কম ডোমেইনটি বিক্রি করেছেন মালয়েশিয়ান উদ্যোক্তা আরসিয়ান ইসমাইল। ব্রোকার ল্যারি ফিশারের মাধ্যমে ডোমেইনটি ক্রয় করেছে ক্রিপ্টো ডট কমের সিইও ক্রিস মারজালেক। বিক্রির লেনদেন পুরোপুরি ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে হয়েছে।

বর্তমান প্রযুক্তিনির্ভর বিশ্বে ডোমেইনের জন্য এটি এখন পর্যন্ত প্রকাশিত সর্বোচ্চ বিক্রয় মূল্য। এর আগে ২০১০ সালে কার-ইনসিওরেন্স ডট কমের বিক্রয়মূল্য ছিল ৪৯ দশমিক ৭ মিলিয়ন ডলার।

জানা গেছে, এআই ডট কম ব্র্যান্ডের অধীনে একটি কনজিউমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্ল্যাটফর্‌ম চালু করার পরিকল্পনা করছেন মারজালেক। এটি সুপার বোল এলএক্স-এর বিজ্ঞাপনে উন্মোচিত হবে। নতুন সাইটে থাকবে ব্যক্তিগত এআই এজেন্ট যা ব্যবহারকারীদের মেসেজ পাঠানো, অ্যাপস পরিচালনা ও স্টক ট্রেডিং এর মতো কাজগুলো সহজ করতে সাহায্য করবে।

ডোমেইনের উচ্চ মূল্যের বিষয়ে তিনি জানান, প্রধান শ্রেণির ডোমেইন থাকা ব্র্যান্ডের পরিচিতির জন্য অপরিহার্য।

মারজালেক বলেন, এই টাচ-পয়েন্ট আমাদের থাকা খুব গুরুত্বপূর্ণ। তা না হলে আপনি কমো-ডিটাইজড হয়ে যাবেন।

তিনি উল্লেখ করেন যে, একজন ব্যক্তি ক্রিপ্টো এবং এআই এর মতো গুরুত্বপূর্ণ দুইটি ক্যাটাগরির ডোমেইন মালিক হতে পারেন।

প্ল্যাটফর্মটি সহজ ইন্টারফেসের মাধ্যমে নন-টেকনিক্যাল ব্যবহারকারীদের জন্য একই রকম এআই ফিচার প্রদান করবে। ব্যবহারকারীর তথ্যের গোপনীয়তা নিশ্চিত করতে আলাদা কী দিয়ে ডেটা এনক্রিপ্ট করা হবে।

যদিও মারজালেক ডোমেইনটি পুনর্বিক্রির জন্য বড়ো অফার পেয়েছেন তবে তিনি দীর্ঘমেয়াদি বিশ্বাস ও ব্র্যান্ড সচেতনতা তৈরি করার জন্য মালিকানা ধরে রাখবেন।

সূত্র:ফসবাইটস

কেএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow