প্রস্তাবিত বাজেট মানুষের অর্থনৈতিক অবস্থার পরিবর্তনে সক্ষম নয়: নাহিদ
জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, প্রস্তাবিত বাজেট দেশের মানুষের অর্থনৈতিক অবস্থার কোনো উল্লেখযোগ্য পরিবর্তন আনতে সক্ষম হবে না। শনিবার (১৩ জুন) বিকেলে চট্টগ্রাম নগরের লালদীঘি ময়দানে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত এক মহাসমাবেশে তিনি এ কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, সরকার দুর্নীতি ও অপচয়ের পথ বন্ধ করতে পারেনি। তার দাবি, জনগণের উন্নয়নের জন্য কতটা অর্থ বরাদ্দ রাখা হয়েছে, তা স্পষ্ট নয়। বাজেটের সমালোচনা করে তিনি বলেন, আমরা চেয়েছিলাম বাজেটের প্রশংসা করতে। কিন্তু এই বাজেট বাংলাদেশের মানুষের অর্থনৈতিক কোনো পরিবর্তন আনতে পারবে না। এনসিপির এই নেতা বলেন, জনগণকে যেসব প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, সেগুলো বাস্তবায়ন কঠিন হবে। বাজেট বাস্তবায়নের জন্য সরকারকে বৈদেশিক ঋণের ওপর নির্ভর করতে হতে পারে বলেও মন্তব্য করেন তিনি। বিদ্যুৎ খাতের প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, বিদ্যুতের দাম বেড়েছে এবং গ্রামাঞ্চলে এখনো বিদ্যুৎ সরবরাহের সমস্যা রয়েছে। রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, দেশের পরিবর্তনের জন্য গণরায়ের ভিত্তিতে সরকার পরিচালনা এবং পুলিশস
জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, প্রস্তাবিত বাজেট দেশের মানুষের অর্থনৈতিক অবস্থার কোনো উল্লেখযোগ্য পরিবর্তন আনতে সক্ষম হবে না।
শনিবার (১৩ জুন) বিকেলে চট্টগ্রাম নগরের লালদীঘি ময়দানে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত এক মহাসমাবেশে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, সরকার দুর্নীতি ও অপচয়ের পথ বন্ধ করতে পারেনি। তার দাবি, জনগণের উন্নয়নের জন্য কতটা অর্থ বরাদ্দ রাখা হয়েছে, তা স্পষ্ট নয়।
বাজেটের সমালোচনা করে তিনি বলেন, আমরা চেয়েছিলাম বাজেটের প্রশংসা করতে। কিন্তু এই বাজেট বাংলাদেশের মানুষের অর্থনৈতিক কোনো পরিবর্তন আনতে পারবে না।
এনসিপির এই নেতা বলেন, জনগণকে যেসব প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, সেগুলো বাস্তবায়ন কঠিন হবে। বাজেট বাস্তবায়নের জন্য সরকারকে বৈদেশিক ঋণের ওপর নির্ভর করতে হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
বিদ্যুৎ খাতের প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, বিদ্যুতের দাম বেড়েছে এবং গ্রামাঞ্চলে এখনো বিদ্যুৎ সরবরাহের সমস্যা রয়েছে।
রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, দেশের পরিবর্তনের জন্য গণরায়ের ভিত্তিতে সরকার পরিচালনা এবং পুলিশসহ বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার প্রয়োজন।
সমাবেশে তিনি চট্টগ্রামে জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার অভিযোগের ঘটনাও উল্লেখ করেন। পাশাপাশি সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ এবং রাষ্ট্র পরিচালনায় জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান।
লালদীঘি ময়দানে আয়োজিত সমাবেশে ১১ দলীয় ঐক্যের নেতারা বক্তব্য দেন।
এমআরএএইচ/জেএইচ
What's Your Reaction?