প্রস্তাবিত বেসরকারি জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান

বেসরকারি পর্যায়ে জ্বালানি তেল আমদানির জন্য প্রস্তাবিত নীতিমালা নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত অনুমাননির্ভর তথ্যকে ‘অসত্য’ আখ্যা দিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। শনিবার (৮ আগস্ট) এক বার্তায় মন্ত্রণালয় জানায়, দেশে নিরবচ্ছিন্ন ও নিরাপদ জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে ‘বেসরকারি পর্যায়ে পরিশোধিত জ্বালানি আমদানিপূর্বক সংরক্ষণ, পরিবহন, বিতরণ ও বিপণন নীতিমালা, ২০২৬’-এর একটি খসড়া প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত নীতিমালার মূল উদ্দেশ্য দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ ব্যবস্থা বজায় রাখা। পাশাপাশি একটি স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক কাঠামো গড়ে তোলার মাধ্যমে জরুরি বা সংকটকালীন পরিস্থিতিতে বিদ্যমান সরকারি ব্যবস্থার পাশাপাশি বেসরকারি খাতের অবকাঠামো ও বিনিয়োগ সক্ষমতাকে জাতীয় স্বার্থে কাজে লাগানোর সুযোগ তৈরি করাই এ উদ্যোগের লক্ষ্য। বার্তায় আরও বলা হয়, জ্বালানি খাত সংশ্লিষ্ট সব অংশীজনের মতামত ও পরামর্শ গ্রহণের পর নীতিমালাটি চূড়ান্ত করা হবে। জনস্বার্থ, জ্বালানি নিরাপত্তা, প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থা, স্বচ

প্রস্তাবিত বেসরকারি জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান

বেসরকারি পর্যায়ে জ্বালানি তেল আমদানির জন্য প্রস্তাবিত নীতিমালা নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত অনুমাননির্ভর তথ্যকে ‘অসত্য’ আখ্যা দিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

শনিবার (৮ আগস্ট) এক বার্তায় মন্ত্রণালয় জানায়, দেশে নিরবচ্ছিন্ন ও নিরাপদ জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে ‘বেসরকারি পর্যায়ে পরিশোধিত জ্বালানি আমদানিপূর্বক সংরক্ষণ, পরিবহন, বিতরণ ও বিপণন নীতিমালা, ২০২৬’-এর একটি খসড়া প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রস্তাবিত নীতিমালার মূল উদ্দেশ্য দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ ব্যবস্থা বজায় রাখা। পাশাপাশি একটি স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক কাঠামো গড়ে তোলার মাধ্যমে জরুরি বা সংকটকালীন পরিস্থিতিতে বিদ্যমান সরকারি ব্যবস্থার পাশাপাশি বেসরকারি খাতের অবকাঠামো ও বিনিয়োগ সক্ষমতাকে জাতীয় স্বার্থে কাজে লাগানোর সুযোগ তৈরি করাই এ উদ্যোগের লক্ষ্য।

বার্তায় আরও বলা হয়, জ্বালানি খাত সংশ্লিষ্ট সব অংশীজনের মতামত ও পরামর্শ গ্রহণের পর নীতিমালাটি চূড়ান্ত করা হবে। জনস্বার্থ, জ্বালানি নিরাপত্তা, প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হলেই এ ধরনের নীতিমালা প্রণয়নের বিষয়টি বিবেচনা করা হবে।

প্রস্তাবিত নীতিমালার মাধ্যমে কোনো নির্দিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান বা গোষ্ঠীকে বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ নেই। এ বিষয়ে ছড়ানো বিভিন্ন তথ্য বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। সম্প্রতি নীতিমালার খসড়া নিয়ে কিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে অনুমাননির্ভর ও অসত্য তথ্য প্রকাশ করা হচ্ছে, যা অনভিপ্রেত। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল আচরণ করার জন্য অনুরোধ জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow