প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু, অভিযুক্ত গ্রেফতার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রাইভেটকারের চালকের ঘুষিতে রফিক (৪৫) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত প্রাইভেটকারের চালক নাদিমকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। ‎বুধবার (২২ জুলাই) রাত ১১টার দিকে শিমরাইল-আদমজী-চাষাড়া সড়কের ৪ নম্বর ওয়ার্ডের রায়হান সিএনজি পাম্পের সামনে এ ঘটনা ঘটে। ‎নিহত রফিকের গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার সদর উপজেলার গেরাখালী এলাকায়। তিনি সিদ্ধিরগঞ্জের সিআইখোলা এলাকার নাঈমের গ্যারেজ থেকে অটোরিকশা চালাতেন। ‎অপরদিকে গ্রেফতারকৃত হওয়া নাদিম সিদ্ধিরগঞ্জের আদমজী বিহারীপট্টি এলাকার বাসিন্দা। আরও পড়ুন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন ‎জানা গেছে, নিহত যুবক ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন। গতরাতে গ্রেফতারকৃতর ‎প্রাইভেটকারের সঙ্গে সামান্য সংঘর্ষের পর উভয়ের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে নিহতকে বেধড়ক মারধর করা হয়। মারধরে ঘুষির আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয়। পরবর্তীতে নারায়ণগঞ্জের খানপুর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জাগো নিউজকে বলেন,

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু, অভিযুক্ত গ্রেফতার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রাইভেটকারের চালকের ঘুষিতে রফিক (৪৫) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত প্রাইভেটকারের চালক নাদিমকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।

‎বুধবার (২২ জুলাই) রাত ১১টার দিকে শিমরাইল-আদমজী-চাষাড়া সড়কের ৪ নম্বর ওয়ার্ডের রায়হান সিএনজি পাম্পের সামনে এ ঘটনা ঘটে।

‎নিহত রফিকের গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার সদর উপজেলার গেরাখালী এলাকায়। তিনি সিদ্ধিরগঞ্জের সিআইখোলা এলাকার নাঈমের গ্যারেজ থেকে অটোরিকশা চালাতেন। ‎অপরদিকে গ্রেফতারকৃত হওয়া নাদিম সিদ্ধিরগঞ্জের আদমজী বিহারীপট্টি এলাকার বাসিন্দা।

‎জানা গেছে, নিহত যুবক ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন। গতরাতে গ্রেফতারকৃতর ‎প্রাইভেটকারের সঙ্গে সামান্য সংঘর্ষের পর উভয়ের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে নিহতকে বেধড়ক মারধর করা হয়। মারধরে ঘুষির আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয়। পরবর্তীতে নারায়ণগঞ্জের খানপুর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জাগো নিউজকে বলেন, অটোরিকশাচালক নিহতের ঘটনায় মামলা হয়েছে এবং অভিযুক্ত প্রাইভেটকার চালককে গ্রেফতার করা হয়েছে।

মো.আকাশ/এনএইচআর/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow