প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ গেল খুবি শিক্ষার্থীর

সড়ক দুর্ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) মৌমিতা হালদার নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। সোমবার (৩০ মার্চ) সন্ধ্যা আনুমানিক ৭টা ২০ মিনিটে খুলনা মহানগরীর সদর থানাধীন জেলা পরিষদ ভবনের সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে।  নিহত মৌমিতা হালদার নগরীর মুন্সিপাড়া এলাকায় বসবাস করতেন। তিনি পাটকেলঘাটার বাসিন্দা। মৌমিতা আইন ডিসিপ্লিনের মাস্টার্সের শিক্ষার্থী। জানা গেছে, মৌমিতা হালদার তার বাবার সঙ্গে রিকশাযোগে ডাকবাংলা মোড় থেকে নিজ গন্তব্যে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা একটি প্রাইভেটকার রিকশাটিকে ধাক্কা দিলে তিনি সড়কে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। দুর্ঘটনার পরপরই স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতালে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসক রাত আনুমানিক ৭টা ৫০ মিনিটে মৃত ঘোষণা করেন। খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত বলেন, এমন একটি ঘটনা ঘটেছে। আমাদের দপ্তরের একজন সেখানে রয়েছে। তার মরদেহ খুলনার মুন্সিপাড়ার বাসায় নেওয়া হয়েছে।

প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ গেল খুবি শিক্ষার্থীর

সড়ক দুর্ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) মৌমিতা হালদার নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

সোমবার (৩০ মার্চ) সন্ধ্যা আনুমানিক ৭টা ২০ মিনিটে খুলনা মহানগরীর সদর থানাধীন জেলা পরিষদ ভবনের সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে। 

নিহত মৌমিতা হালদার নগরীর মুন্সিপাড়া এলাকায় বসবাস করতেন। তিনি পাটকেলঘাটার বাসিন্দা। মৌমিতা আইন ডিসিপ্লিনের মাস্টার্সের শিক্ষার্থী।

জানা গেছে, মৌমিতা হালদার তার বাবার সঙ্গে রিকশাযোগে ডাকবাংলা মোড় থেকে নিজ গন্তব্যে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা একটি প্রাইভেটকার রিকশাটিকে ধাক্কা দিলে তিনি সড়কে পড়ে মাথায় গুরুতর আঘাত পান।

দুর্ঘটনার পরপরই স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতালে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসক রাত আনুমানিক ৭টা ৫০ মিনিটে মৃত ঘোষণা করেন।

খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত বলেন, এমন একটি ঘটনা ঘটেছে। আমাদের দপ্তরের একজন সেখানে রয়েছে। তার মরদেহ খুলনার মুন্সিপাড়ার বাসায় নেওয়া হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow