প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ প্রতিযোগিতা সফল করুন: মেয়র শাহাদাত
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬ এর চট্টগ্রাম পর্বের উদ্বোধনী অনুষ্ঠান সফল, সুশৃঙ্খল ও জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করতে সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, আগামী ৯ আগস্ট চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে এ প্রতিযোগিতার উদ্বোধন হবে। সারাদেশে একযোগে শুরু হতে যাওয়া এই জাতীয় আয়োজনকে ঘিরে চট্টগ্রামে ব্যাপক প্রস্তুতি চলছে। তাই অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করার দায়িত্ব সবার। বুধবার (২৯ জুলাই) চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় এসব কথা বলেন মেয়র। আরও পড়ুন মেয়র শাহাদাত / চট্টগ্রাম বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়ক হবে ফুলে-সবুজে সজ্জিত চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। সভায় সংসদ সদস্য এরশাদ উল্লাহ ও আবু সুফিয়ান বক্তব্য দেন। এছাড়া সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, ক্রীড়া সংগঠক ও সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন। মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, প্রধানমন
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬ এর চট্টগ্রাম পর্বের উদ্বোধনী অনুষ্ঠান সফল, সুশৃঙ্খল ও জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করতে সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
তিনি বলেন, আগামী ৯ আগস্ট চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে এ প্রতিযোগিতার উদ্বোধন হবে। সারাদেশে একযোগে শুরু হতে যাওয়া এই জাতীয় আয়োজনকে ঘিরে চট্টগ্রামে ব্যাপক প্রস্তুতি চলছে। তাই অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করার দায়িত্ব সবার।
বুধবার (২৯ জুলাই) চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় এসব কথা বলেন মেয়র।
চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। সভায় সংসদ সদস্য এরশাদ উল্লাহ ও আবু সুফিয়ান বক্তব্য দেন। এছাড়া সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, ক্রীড়া সংগঠক ও সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।
মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ৯ আগস্ট চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬ এর উদ্বোধন করবেন। এ উপলক্ষে বিমানবন্দর থেকে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক, এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও স্টেডিয়াম পর্যন্ত প্রয়োজনীয় সংস্কার, পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ করা হচ্ছে।
তিনি বলেন, বিমানবন্দর সড়কের যেসব স্থানে সংস্কারের প্রয়োজন রয়েছে, সেসব কাজ চসিকের পক্ষ থেকে দ্রুত সম্পন্ন করা হচ্ছে। পাশাপাশি এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রবেশমুখসহ অন্যান্য স্থানে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রয়োজনীয় কাজ দ্রুত শেষ করার জন্য সংশ্লিষ্টদের জানানো হয়েছে।
মেয়র আরও বলেন, লালখান বাজারসহ নগরীর গুরুত্বপূর্ণ সড়কে সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে ফুলের গাছ লাগানো হচ্ছে। সড়কে থাকা ক্ষতিগ্রস্ত স্টিল স্ট্রাকচার ও অন্যান্য স্থাপনা অপসারণ বা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।
নগরীর যানজট ও পরিচ্ছন্নতা প্রসঙ্গে তিনি বলেন, গুরুত্বপূর্ণ সড়কগুলোতে থাকা ভ্রাম্যমাণ দোকান ও বিভিন্ন স্থাপনা সরিয়ে নিতে সংশ্লিষ্টদের সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে এসব স্থাপনা অপসারণ না করলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ ও সিটি করপোরেশনের সমন্বয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
শিক্ষার্থীদের অংশগ্রহণের বিষয়ে মেয়র বলেন, শিশু-কিশোর ও তরুণদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ জাতীয় ক্রীড়া আয়োজন। চট্টগ্রাম সিটি করপোরেশনের অধীন ৭৮টি স্কুল, ২৮টি কলেজ ও একটি বিশ্ববিদ্যালয় কলেজের উপযুক্ত বয়সের শিক্ষার্থীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য বিবেচনায় উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণের ব্যবস্থা করা হবে।
তিনি বলেন, খেলাধুলা তরুণদের শৃঙ্খলা, নেতৃত্ব ও ইতিবাচক মানসিকতা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মাদক ও অপরাধ থেকে যুবসমাজকে দূরে রাখতে ক্রীড়ার বিকল্প নেই। তাই প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ আয়োজনের মাধ্যমে চট্টগ্রামে ক্রীড়ার পরিবেশ আরও শক্তিশালী করতে হবে।
মেয়র ডা. শাহাদাত হোসেন উদ্বোধনী অনুষ্ঠান সফল করতে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, চসিক, সিডিএ, শিক্ষা বিভাগ, ক্রীড়া সংগঠক, শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
সভায় উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে নগরীর সৌন্দর্যবর্ধন, পরিচ্ছন্নতা, সড়ক ব্যবস্থাপনা, অবৈধ স্থাপনা অপসারণ, নিরাপত্তা ব্যবস্থা, শিক্ষার্থীদের অংশগ্রহণ, যানবাহন নিয়ন্ত্রণ ও সার্বিক শৃঙ্খলা নিশ্চিত করতে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।
এমআরএএইচ/ইএ
What's Your Reaction?

