প্রাক্তন কর্মীদের কাজে ফেরানোর নতুন ট্রেন্ড ‘বুমেরাং এমপ্লয়ি’

চাকরি ছেড়ে দেওয়া বা ছাঁটাই হওয়া মানেই একসময় ছিল সম্পর্কের ইতি। পুরোনো অফিসের দরজা একবার বন্ধ হলে তা আর খোলার সুযোগ থাকত না,এটাই ছিল কর্পোরেট দুনিয়ার অলিখিত নিয়ম। কিন্তু সময় বদলেছে। বদলেছে কাজের ধরন, কর্মী-নিয়োগের কৌশল এবং সংস্থার মানসিকতাও। সেই বন্ধ দরজাই এখন আবার খুলছে প্রাক্তন কর্মীদের জন্য। আর এই প্রবণতা থেকেই জন্ম নিয়েছে নতুন এক কর্পোরেট শব্দ ‘বুমেরাং এমপ্লয়ি’। বুমেরাং এমপ্লয়িবিশেষজ্ঞদের মতে, যে কর্মী কোনো সংস্থা ছেড়ে অন্যত্র কাজের অভিজ্ঞতা অর্জন করেন এবং পরে আরও দক্ষ হয়ে আগের সংস্থায় ফিরে আসেন, তাকেই বলা হয় ‘বুমেরাং এমপ্লয়ি’। নামের মধ্যেই তার ইঙ্গিত,যেমন বুমেরাং ছুড়ে দিলে আবার ফিরে আসে, তেমনই কর্মীও ফিরে আসেন নিজের পুরোনো কর্মস্থলে। কেন বাড়ছে এই প্রবণতাএক সময় কর্পোরেট দুনিয়ায় চাকরি ছাড়াকে অনেকেই নেতিবাচক হিসেবে দেখতেন। মনে করা হত, একবার চলে গেলে আর ফেরার সুযোগ নেই। কিন্তু বাস্তব বলছে অন্য কথা। প্রথমত, পুরোনো কর্মীদের পুনর্নিয়োগে সংস্থার বেশ কিছু সুবিধা রয়েছে। তারা অফিসের সংস্কৃতি, কাজের ধরণ ও টিম ডায়নামিক্স সম্পর্কে আগে থেকেই অভিজ্ঞ। ফলে একেবারে শূন্য থেক

প্রাক্তন কর্মীদের কাজে ফেরানোর নতুন ট্রেন্ড ‘বুমেরাং এমপ্লয়ি’

চাকরি ছেড়ে দেওয়া বা ছাঁটাই হওয়া মানেই একসময় ছিল সম্পর্কের ইতি। পুরোনো অফিসের দরজা একবার বন্ধ হলে তা আর খোলার সুযোগ থাকত না,এটাই ছিল কর্পোরেট দুনিয়ার অলিখিত নিয়ম। কিন্তু সময় বদলেছে। বদলেছে কাজের ধরন, কর্মী-নিয়োগের কৌশল এবং সংস্থার মানসিকতাও। সেই বন্ধ দরজাই এখন আবার খুলছে প্রাক্তন কর্মীদের জন্য। আর এই প্রবণতা থেকেই জন্ম নিয়েছে নতুন এক কর্পোরেট শব্দ ‘বুমেরাং এমপ্লয়ি’।

বুমেরাং এমপ্লয়ি
বিশেষজ্ঞদের মতে, যে কর্মী কোনো সংস্থা ছেড়ে অন্যত্র কাজের অভিজ্ঞতা অর্জন করেন এবং পরে আরও দক্ষ হয়ে আগের সংস্থায় ফিরে আসেন, তাকেই বলা হয় ‘বুমেরাং এমপ্লয়ি’। নামের মধ্যেই তার ইঙ্গিত,যেমন বুমেরাং ছুড়ে দিলে আবার ফিরে আসে, তেমনই কর্মীও ফিরে আসেন নিজের পুরোনো কর্মস্থলে।

cfgr

কেন বাড়ছে এই প্রবণতা
এক সময় কর্পোরেট দুনিয়ায় চাকরি ছাড়াকে অনেকেই নেতিবাচক হিসেবে দেখতেন। মনে করা হত, একবার চলে গেলে আর ফেরার সুযোগ নেই। কিন্তু বাস্তব বলছে অন্য কথা।

প্রথমত, পুরোনো কর্মীদের পুনর্নিয়োগে সংস্থার বেশ কিছু সুবিধা রয়েছে। তারা অফিসের সংস্কৃতি, কাজের ধরণ ও টিম ডায়নামিক্স সম্পর্কে আগে থেকেই অভিজ্ঞ। ফলে একেবারে শূন্য থেকে প্রশিক্ষণ দেওয়ার প্রয়োজন হয় না। এতে সময় ও অর্থ-দুইটাই সাশ্রয় হয়।

দ্বিতীয়ত, মাঝের সময়ে অন্য সংস্থায় কাজ করার ফলে তারা নতুন দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করেন। প্রতিযোগিতামূলক বাজারে এই অতিরিক্ত অভিজ্ঞতা সংস্থার জন্য বড় সম্পদ হয়ে ওঠে।

তৃতীয়ত, পরিচিত কর্মী হওয়ায় তাদের উপর আস্থা তৈরি করা সহজ হয়। নতুন কাউকে নিয়োগের ক্ষেত্রে যে অনিশ্চয়তা থাকে, এখানে তা তুলনামূলক কম।

fgy

করোনার পর বদলে যাওয়া কর্পোরেট বাস্তবতা
আগের দশক পর্যন্ত ‘বুমেরাং এমপ্লয়ি’ ধারণা খুব বেশি প্রচলিত ছিল না। কিন্তু কোভিড-পরবর্তী সময়ে এই প্রবণতা দ্রুত জনপ্রিয়তা পায়। মহামারির সময় বিশ্বজুড়ে বহু সংস্থায় গণছাঁটাই করে এবং লাখ লাখ মানুষ চাকরি বদলান বা বাধ্য হয়ে নতুন কর্মস্থলে যোগ দেন। কিন্তু নতুন অফিসের সংস্কৃতি বা কাজের চাপের সঙ্গে অনেকেই মানিয়ে নিতে পারেননি। চাকরির অনিশ্চিত বাজারে অনেকের কাছেই পুরোনো সংস্থা বেশি নিরাপদ ও স্বস্তিদায়ক মনে হতে শুরু করে। একই সঙ্গে সংস্থাগুলো বুঝতে পারে, চেনা ও দক্ষ কর্মীকে ফেরানো অনেক ক্ষেত্রে নতুন কাউকে নেওয়ার চেয়ে বেশি নিরাপদ ও কার্যকর।

dfg

সংস্থার দৃষ্টিকোণ থেকে
সংস্থার দৃষ্টিকোণ থেকেও এটি লাভজনক। প্রাক্তন কর্মী নতুন করে প্রশিক্ষণ বা সংস্থার অভ্যন্তরীণ প্রক্রিয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার সময় নষ্ট করেন না। তারা কাজ জানে, অভিজ্ঞ এবং ইতিমধ্যেই সংস্থার সংস্কৃতির সঙ্গে পরিচিত। এই কারণে, তাদের পুনঃনিয়োগ প্রক্রিয়া তুলনামূলকভাবে দ্রুত এবং সহজ হয়।

rty

বিশ্বের বড় বড় কর্পোরেট সংস্থা যেমন ‘গুগল’, ‘মাইক্রোসফট’ এবং ‘মেটা’ ইতিমধ্যেই এই নীতি গ্রহণ করেছে। তারা দেখেছে যে প্রাক্তন কর্মীদের ফেরানো কেবল দক্ষতা বৃদ্ধি করে না, বরং সংস্থার স্থায়িত্ব ও সংস্কৃতিকে শক্তিশালী করে। বিশেষ করে প্রযুক্তি ও ইনোভেশনভিত্তিক ক্ষেত্রগুলোতে, যেখানে অভিজ্ঞতা এবং নেটওয়ার্কিং অত্যন্ত গুরুত্বপূর্ণ, ‘বুমেরাং এমপ্লয়ি’ হতে পারে এক বিশাল সম্পদ।

বুমেরাং এমপ্লয়ি ট্রেন্ড কর্পোরেট দুনিয়ায় এক নতুন বার্তা দিচ্ছে-চাকরি ছাড়া মানেই সম্পর্কের ইতি নয়। সঠিক সময় ও সুযোগে পুরোনো দরজা আবার খুলে দেওয়া যায়। নতুন ট্রেন্ডটি শুধুমাত্র কর্মীর পুনঃনিয়োগ নয়, বরং সংস্থার জন্যও একটি কৌশলগত সুবিধা হিসেবে বিবেচিত হচ্ছে।

সূত্র: এডিপি, ফোর্বস ম্যাগাজিন, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস ও অন্যান্য

আরও পড়ুন:
বাস্তবে প্রেম, সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস সিঙ্গেল কেন 
যে কারণে মানুষ সম্পর্কে জড়ায়

এসএকেওয়াই

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow