প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষায় আবেদন শুরু
প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এর ফলাফল পুনর্নিরীক্ষার আবেদন গ্রহণ শুরু হয়েছে। বুধবার (১৫ জুলাই) থেকে শুরু হওয়া এ আবেদন আগামী ২৩ জুলাই অফিস চলাকালীন সময় পর্যন্ত করা যাবে। নির্ধারিত ফি ব্যাংক ড্রাফটের মাধ্যমে জমা দিয়ে সংশ্লিষ্ট বিভাগীয় উপপরিচালক, প্রাথমিক শিক্ষা বরাবর আবেদন করতে হবে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)।
ডিপিই পরিচালক (প্রশাসন) মাহবুবা আইরিন স্বাক্ষরিত গত ১৩ জুলাইয়ের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
অফিস আদেশে বলা হয়, ফলাফল পুনর্নিরীক্ষার জন্য অভিভাবককে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সংশ্লিষ্ট বিভাগীয় উপপরিচালক, প্রাথমিক শিক্ষা বরাবর আবেদন করতে হবে।
যেভাবে আবেদন করবেন
আবেদনপত্র সংশ্লিষ্ট বিভাগীয় উপপরিচালক, প্রাথমিক শিক্ষা বরাবর যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে জমা দিতে হবে।
প্রতি বিষয়ের জন্য ৩০০ টাকা (অফেরতযোগ্য) সংশ্লিষ্ট বিভাগীয় উপপরিচালকের অনুকূলে ব্যাংক ড্রাফট করতে হবে।
আবেদনপত্রের সঙ্গে ব্যাংক ড্রাফটের মূল কপি এবং পরীক্ষার্থীর প্রবেশপত্রের ফটোকপি সংযুক্ত করতে হবে।
আবেদনপত্রে অভিভাবকের ই-মেইল (যদি থাকে), মোবাইল ফোন নম্বর এবং হোয়াটসঅ্যাপ নম্বর উল্লেখ ক

আবেদনপত্রে অভিভাবকের ই-মেইল (যদি থাকে), মোবাইল ফোন নম্বর এবং হোয়াটসঅ্যাপ নম্বর উল্লেখ করতে হবে।
ডিপিই জানিয়েছে, উত্তরপত্র পুনর্নিরীক্ষা শেষে ফলাফল আবেদনকারীদের ই-মেইল, হোয়াটসঅ্যাপ অথবা এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
এদিকে, বিভাগীয় উপপরিচালকদের আগামী ২৬ জুলাই ২০২৬-এর মধ্যে আবেদনকারীদের তথ্য নির্ধারিত ছকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।