প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ আজ, দেখবেন যেভাবে

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬-এর  ফলাফল বৃহস্পতিবার (০৯ জুলাই) শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন। ফলাফল জানতে শিক্ষার্থীরা অনলাইনের পাশাপাশি মোবাইলের এসএমএসের মাধ্যমেও জানতে পারবেন।  প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রশাসন বিভাগের উপ-পরিচালক এ এস এম সিরাজুদ্দোহা বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সকাল ১০টায় মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবেন। ফলাফল দেখার বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সিস্টেম অ্যানালিস্ট দিলীপ কুমার সরকার বলেন, ‘টেলিটক এ জন্য একটি বিশেষ নম্বর চালু করেছে। যেকোনো মোবাইল অপারেটরের সিম থেকে নির্ধারিত নিয়মে এসএমএস পাঠিয়ে ফল জানা যাবে।’   যেভাবে দেখবেন ফলাফল ফল প্রকাশের পর মোবাইলের মেসেজ অপশনে গিয়ে DPE স্পেস দিয়ে রোল নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। যেমন, DPE 123456।  এ ছাড়া অনলাইনে https://ipemis.dpe.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে রোল নম্বর, জেলা ও উপজেলার তথ্য দিয়ে সহজেই ফলাফল দেখা যাবে।

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ আজ, দেখবেন যেভাবে

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬-এর  ফলাফল বৃহস্পতিবার (০৯ জুলাই) শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন। ফলাফল জানতে শিক্ষার্থীরা অনলাইনের পাশাপাশি মোবাইলের এসএমএসের মাধ্যমেও জানতে পারবেন। 

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রশাসন বিভাগের উপ-পরিচালক এ এস এম সিরাজুদ্দোহা বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সকাল ১০টায় মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবেন।

ফলাফল দেখার বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সিস্টেম অ্যানালিস্ট দিলীপ কুমার সরকার বলেন, ‘টেলিটক এ জন্য একটি বিশেষ নম্বর চালু করেছে। যেকোনো মোবাইল অপারেটরের সিম থেকে নির্ধারিত নিয়মে এসএমএস পাঠিয়ে ফল জানা যাবে।’
 
যেভাবে দেখবেন ফলাফল
ফল প্রকাশের পর মোবাইলের মেসেজ অপশনে গিয়ে DPE স্পেস দিয়ে রোল নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। যেমন, DPE 123456। 

এ ছাড়া অনলাইনে https://ipemis.dpe.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে রোল নম্বর, জেলা ও উপজেলার তথ্য দিয়ে সহজেই ফলাফল দেখা যাবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow