প্রাথমিক বৃত্তির ফলে সবক্ষেত্রে এগিয়ে মেয়েরা

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে ট্যালেন্টপুল ও সাধারণ ক্যাটাগরি মিলিয়ে মোট ৭৯ হাজার ২৪৬ জনকে নির্বাচিত করা হয়েছে। তাদের মধ্যে ট্যালেন্টপুলে ৩২ হাজার ৯৬৫ জন ও সাধারণ ক্যাটাগরিতে ৪৬ হাজার ২৮১ জন নির্বাচিত হয়েছে। রোববার (১২ জুলাই) দুপুর পৌনে ১টার দিকে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে এ ফল ঘোষণা করা হয়। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ ফল ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন প্রমুখ। এদিকে, প্রকাশিত ফল বিশ্লেষণে দেখা যায়, ফলাফলে সব দিক দিয়ে ছাত্রীরা এগিয়ে রয়েছে। এবার বৃত্তিপ্রাপ্ত মোট শিক্ষার্থীর মধ্যে ছাত্র ৩৫ হাজার ৮৯২ জন, শতাংশের হিসাবে যা ৪৫ দশমিক ২৯ শতাংশ। বৃত্তি পাওয়া ছাত্রীর সংখ্যা ৪৩ হাজার ৩৫৪ জন, যা শতাংশের হিসাবে ৫৪ দশমিক ৭১ শতাংশ। ফলে বৃত্তি পাওয়ার হারে ছাত্রদের চেয়ে ছাত্রীরা প্রায় ১০ শতাংশ এগিয়ে। ট্যালেন্টপুল ও সাধারণ ক্যাটাগরি-ভিত্তিক বৃত্তি পাওয়ার দিক থেকেও এগিয়ে ছাত্রীরা। ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ছাত্র ১৬ হাজার ৩

প্রাথমিক বৃত্তির ফলে সবক্ষেত্রে এগিয়ে মেয়েরা

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে ট্যালেন্টপুল ও সাধারণ ক্যাটাগরি মিলিয়ে মোট ৭৯ হাজার ২৪৬ জনকে নির্বাচিত করা হয়েছে। তাদের মধ্যে ট্যালেন্টপুলে ৩২ হাজার ৯৬৫ জন ও সাধারণ ক্যাটাগরিতে ৪৬ হাজার ২৮১ জন নির্বাচিত হয়েছে।

রোববার (১২ জুলাই) দুপুর পৌনে ১টার দিকে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে এ ফল ঘোষণা করা হয়। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ ফল ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন প্রমুখ।

এদিকে, প্রকাশিত ফল বিশ্লেষণে দেখা যায়, ফলাফলে সব দিক দিয়ে ছাত্রীরা এগিয়ে রয়েছে। এবার বৃত্তিপ্রাপ্ত মোট শিক্ষার্থীর মধ্যে ছাত্র ৩৫ হাজার ৮৯২ জন, শতাংশের হিসাবে যা ৪৫ দশমিক ২৯ শতাংশ। বৃত্তি পাওয়া ছাত্রীর সংখ্যা ৪৩ হাজার ৩৫৪ জন, যা শতাংশের হিসাবে ৫৪ দশমিক ৭১ শতাংশ। ফলে বৃত্তি পাওয়ার হারে ছাত্রদের চেয়ে ছাত্রীরা প্রায় ১০ শতাংশ এগিয়ে।

ট্যালেন্টপুল ও সাধারণ ক্যাটাগরি-ভিত্তিক বৃত্তি পাওয়ার দিক থেকেও এগিয়ে ছাত্রীরা। ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ছাত্র ১৬ হাজার ৩৯৮ জন। আর ছাত্রী ১৬ হাজার ৫৬৭ জন। হিসাব অনুযায়ী- ছাত্রের চেয়ে ১৬৯ জন বেশি ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে।

সাধারণ ক্যাটাগরিতে বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ছাত্র ১৯ হাজার ৪৯৪ জন এবং ছাত্রী ২৬ হাজার ৭৮৭ জন। হিসাব অনুযায়ী- সাধারণ ক্যাটাগরিতে ছাত্রদের চেয়ে ৭ হাজার ২৯৩ জন ছাত্রী বেশি বৃত্তি পেয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্যমতে, ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৭৮ হাজার ৮১০টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। তার মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় ৬৫ হাজার ৬০৫টি এবং বেসরকারি বিদ্যালয়ের সংখ্যা ১৩ হাজার ২০৫টি।

এবার পরীক্ষায় অংশ নিতে রেজিস্ট্রেশন করেন ৬ লাখ ৪৫ হাজার ৪১ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ছাত্র ২ লাখ ৫৬ হাজার ১১৭ জন এবং ছাত্রী ৩ লাখ ৮৮ হাজার ৯২৪ জন।

গত ১৫ থেকে ১৮ এপ্রিল পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ৪ লাখ ১৯ হাজার ৯৮২ জন। উপস্থিতির হার ৬৫ দশমিক ১১ শতাংশ। উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে সরকারি বিদ্যালয়ের ৩ লাখ ৪৪ হাজার ১২৭ জন। আর বেসরকারি বিদ্যালয়ের ৭৫ হাজার ৮৫৫ জন।

এএএইচ/এমআরএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow