প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্য কার্ডের কথা ভাবছে সরকার
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, সরকার তার নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী কৃষক কার্ড দেওয়া শুরু করেছে। ফ্যামিলি কার্ডও দিচ্ছে। তাই দেশের সাধারণ জনগণ বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার। শনিবার (২ মে) দুপুরে টাঙ্গাইলের মধুপুরে অরণখোলা ইউনিয়ন পরিষদ চত্বরে চাইল্ড হেলথ্ অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের উদ্যোগে শিশুদের জন্মগত ঠোঁট ও তালুকাটা সচেতনতা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ফকির মাহবুব আনাম বলেন, সরকার তার নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করে যাচ্ছে। স্বাস্থ্য সেবা নিশ্চিতের জন্য দেশের হাসপাতালগুলোর ওপর বিশেষ নজরদারির ব্যবস্থা করা হবে। এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, সহ-সভাপতি এম রতন হায়দার, মন্ত্রীর সহধর্মিণী ডা. রেশমা আনাম, উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন, থানার ওসি এ কে এম ফজলুল হক প্রমুখ। আব্দুল্লাহ আল নোমান/এনএইচআর/এমএস
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, সরকার তার নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী কৃষক কার্ড দেওয়া শুরু করেছে। ফ্যামিলি কার্ডও দিচ্ছে। তাই দেশের সাধারণ জনগণ বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার।
শনিবার (২ মে) দুপুরে টাঙ্গাইলের মধুপুরে অরণখোলা ইউনিয়ন পরিষদ চত্বরে চাইল্ড হেলথ্ অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের উদ্যোগে শিশুদের জন্মগত ঠোঁট ও তালুকাটা সচেতনতা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ফকির মাহবুব আনাম বলেন, সরকার তার নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করে যাচ্ছে। স্বাস্থ্য সেবা নিশ্চিতের জন্য দেশের হাসপাতালগুলোর ওপর বিশেষ নজরদারির ব্যবস্থা করা হবে।
এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, সহ-সভাপতি এম রতন হায়দার, মন্ত্রীর সহধর্মিণী ডা. রেশমা আনাম, উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন, থানার ওসি এ কে এম ফজলুল হক প্রমুখ।
আব্দুল্লাহ আল নোমান/এনএইচআর/এমএস
What's Your Reaction?