প্রার্থিতা বাতিলে সংবিধান ও আরপিওর বিধান স্মরণ করাল ইসি

আসন্ন বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচনে প্রার্থীদের যোগ্যতা-অযোগ্যতা নিয়ে সংবিধান ও প্রযোজ্য আইনের বিধান স্মরণ করিয়ে পরিপত্র জারি করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো এ নির্দেশনায় সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদ ও গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর বিধান অনুসারে মনোনয়নপত্র যাচাই-বাছাই করে প্রয়োজন হলে প্রার্থিতা বাতিলের কথা উল্লেখ করা হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইসির সিনিয়র সহকারু সচিব মো. শহিদুল ইসলাম পরিপত্র জারি করেন। এতে বলা হয়েছে, জাতীয় সংসদের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার বা থাকার যোগ্যতা-অযোগ্যতা বিষয়ে সংবিধানের ৬৬(১)(২) ও গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ১২(১) অনুচ্ছেদে উল্লেখ রয়েছে। তাছাড়া সংবিধানের ১৫২ অনুচ্ছেদের “প্রজাতন্ত্রের কর্ম” ও “সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ” এর ব্যাখ্যা উল্লেখ করা হয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ১২(১) এর উপ-দফান(কক) তিনি আদালত কর্তৃক ফেরারী বা পলাতক আসামী হিসাবে ঘোষিত হইয়া থাকেন, উপ-দফা (গ) তিনি প্রজাতন্ত্রের বা কোনো সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের কর্মে কোনো লাভজনক পদে অধিষ্ঠিত থাকেন, উপ-দফা (ড) অনুযায়ী কোম্পানী

প্রার্থিতা বাতিলে সংবিধান ও আরপিওর বিধান স্মরণ করাল ইসি

আসন্ন বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচনে প্রার্থীদের যোগ্যতা-অযোগ্যতা নিয়ে সংবিধান ও প্রযোজ্য আইনের বিধান স্মরণ করিয়ে পরিপত্র জারি করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো এ নির্দেশনায় সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদ ও গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর বিধান অনুসারে মনোনয়নপত্র যাচাই-বাছাই করে প্রয়োজন হলে প্রার্থিতা বাতিলের কথা উল্লেখ করা হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইসির সিনিয়র সহকারু সচিব মো. শহিদুল ইসলাম পরিপত্র জারি করেন।

এতে বলা হয়েছে, জাতীয় সংসদের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার বা থাকার যোগ্যতা-অযোগ্যতা বিষয়ে সংবিধানের ৬৬(১)(২) ও গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ১২(১) অনুচ্ছেদে উল্লেখ রয়েছে। তাছাড়া সংবিধানের ১৫২ অনুচ্ছেদের “প্রজাতন্ত্রের কর্ম” ও “সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ” এর ব্যাখ্যা উল্লেখ করা হয়েছে।

গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ১২(১) এর উপ-দফান(কক) তিনি আদালত কর্তৃক ফেরারী বা পলাতক আসামী হিসাবে ঘোষিত হইয়া থাকেন, উপ-দফা (গ) তিনি প্রজাতন্ত্রের বা কোনো

সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের কর্মে কোনো লাভজনক পদে অধিষ্ঠিত থাকেন, উপ-দফা (ড) অনুযায়ী কোম্পানীর পরিচালক বা ফার্মের অংশীদার হন [যাহা] কোন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান হতে গৃহীত কোন ঋণ বা তার কোন কিস্তি মনোনয়নপত্র দাখিলের দিনের পূর্বে পরিশোধে ব্যর্থ হলে নির্বাচনে প্রার্থী হতে অযোগ্য হবেন। কিন্তু অনুচ্ছেদ ১২ এর দফা (১) এর উপ-দফা (ঠ) কৃষি কাজের জন্য গৃহীত ক্ষুদ্র কৃষি ঋণ ব্যতীত, মনোনয়নপত্র দাখিলের দিনের পূর্বে ব্যাংক হতে গৃহীত কোন ঋণ বা তার কোন কিস্তি পরিশোধে ব্যর্থ হলে নির্বাচনে প্রার্থী হতে অযোগ্য হবেন। সেই সাথে উপ-দফা (ঢ) অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের দিনের পূর্বে প্রদেয় সরকারি টেলিফোন, গ্যাস, বিদ্যুৎ, পানি বা অন্য কোন সেবা প্রদানকারী সংস্থার বিল পরিশোধ করতে ব্যর্থ হলে নির্বাচনে প্রার্থী হতে অযোগ্য হবেন। অনুচ্ছেদ ১২(৩খ) উপ-দফা (২) এর অধীন প্রত্যেক মনোনয়নপত্রের সহিত প্রার্থী কর্তৃক স্বাক্ষরিত একটি হলফনামা যাহার সহিত সর্বশেষ করবছরের আয়কর রিটার্নের কপি সংযুক্ত করিয়া দাখিল করিতে হইবে। এছাড়াও কোন ব্যক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস্) আইন, ১৯৭৩ এর ৯(১) ধারা মতে কোন আনুষ্ঠানিক অভিযোগপত্র (formal charge) দাখিল করা হলে উক্ত ব্যক্তি একই আইনের ২০সি (১)(এ) ধারা মোতাবেক সংসদ সদস্য পদে নির্বাচিত হওয়ার বা সংসদ সদস্য পদে বহাল থাকার অযোগ্য হবেন।

তফসিল অনুযায়ী, দুই আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২ মার্চ। রিটার্নিং অফিসার কর্তৃক বাছাই ৫ মার্চ। আপিল দায়ের করা যাবে ৬ থেকে ১০ মার্চ পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ১১ মার্চ। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৪ মার্চ। প্রতীক বরাদ্দ ১৫ই মার্চ। এবং ভোট গ্রহণ ৯ এপ্রিল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow