প্রায় ত্রুটিহীন ঘড়ি উদ্ভাবন করেছেন চীনা বিজ্ঞানীরা

বিশ্বব্যাপী বিজ্ঞানীরা সময় পরিমাপের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছেন অপটিক্যাল ক্লকের মাধ্যমে। এই অত্যাধুনিক ঘড়িগুলো স্যাটেলাইট ন্যাভিগেশন, টেলিযোগাযোগ এবং সঠিক পরিমাপ ব্যবস্থায় নিখুঁত সময়ের রেফারেন্স সরবরাহ করছে। সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, উহান বিশ্ববিদ্যালয়ের স্যাটেলাইট নেভিগেশন অ্যান্ড পজিশনিং টেকনোলজি রিসার্চ সেন্টারের অধ্যাপক চেন জিহুয়ার নেতৃত্বে একটি দল এই ঘড়ি উদ্ভাবন করেছেন। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম চ্যাংজিয়াং ডেইলির মতে, ঘড়িটি এতটাই নির্ভুল যে এটি প্রতি ৩০ হাজার বছরে মাত্র এক সেকেন্ড সময় হারাতে পারে। আশ্চর্যের বিষয়, ঘড়িটির আয়তন মাত্র ২.৩ ঘন সেন্টিমিটার, যা একটি আঙুলের নখের সমান। এটি যুক্তরাষ্ট্রে তৈরি ঘড়ির তুলনায় সাতগুণ ছোট। অধ্যাপক চেন জানিয়েছেন, “প্রচলিত পারমাণবিক ঘড়িগুলোকে ছোট করলেও সেগুলোর আয়তন কয়েকশ ঘন সেন্টিমিটার হয় এবং বিদ্যুৎ খরচ কয়েক ওয়াট পর্যন্ত থাকে। যুক্তরাষ্ট্র ১৭ ঘন সেন্টিমিটারের একটি ঘড়ি তৈরি করলেও আমাদের ঘড়ি আরও ছোট হয়েও সমমানের কার্যক্ষমতা দেখাচ্ছে।” বিজ্ঞানীরা মনে করছেন, ভবিষ্যতে অপটিক্যাল ক্লকের আরও উন্নয়ন প্রযুক্তি ও মহাকাশ গবেষণ

প্রায় ত্রুটিহীন ঘড়ি উদ্ভাবন করেছেন চীনা বিজ্ঞানীরা

বিশ্বব্যাপী বিজ্ঞানীরা সময় পরিমাপের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছেন অপটিক্যাল ক্লকের মাধ্যমে। এই অত্যাধুনিক ঘড়িগুলো স্যাটেলাইট ন্যাভিগেশন, টেলিযোগাযোগ এবং সঠিক পরিমাপ ব্যবস্থায় নিখুঁত সময়ের রেফারেন্স সরবরাহ করছে।

সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, উহান বিশ্ববিদ্যালয়ের স্যাটেলাইট নেভিগেশন অ্যান্ড পজিশনিং টেকনোলজি রিসার্চ সেন্টারের অধ্যাপক চেন জিহুয়ার নেতৃত্বে একটি দল এই ঘড়ি উদ্ভাবন করেছেন। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম চ্যাংজিয়াং ডেইলির মতে, ঘড়িটি এতটাই নির্ভুল যে এটি প্রতি ৩০ হাজার বছরে মাত্র এক সেকেন্ড সময় হারাতে পারে।

আশ্চর্যের বিষয়, ঘড়িটির আয়তন মাত্র ২.৩ ঘন সেন্টিমিটার, যা একটি আঙুলের নখের সমান। এটি যুক্তরাষ্ট্রে তৈরি ঘড়ির তুলনায় সাতগুণ ছোট।

অধ্যাপক চেন জানিয়েছেন, “প্রচলিত পারমাণবিক ঘড়িগুলোকে ছোট করলেও সেগুলোর আয়তন কয়েকশ ঘন সেন্টিমিটার হয় এবং বিদ্যুৎ খরচ কয়েক ওয়াট পর্যন্ত থাকে। যুক্তরাষ্ট্র ১৭ ঘন সেন্টিমিটারের একটি ঘড়ি তৈরি করলেও আমাদের ঘড়ি আরও ছোট হয়েও সমমানের কার্যক্ষমতা দেখাচ্ছে।”

বিজ্ঞানীরা মনে করছেন, ভবিষ্যতে অপটিক্যাল ক্লকের আরও উন্নয়ন প্রযুক্তি ও মহাকাশ গবেষণায় বিপ্লব ঘটাতে পারে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow