প্রায় ১৯ লাখ টাকাসহ মাদক পাচারকারী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১৮ লাখ ৬৫ হাজার টাকাসহ এক মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।  বুধবার (২৫ মার্চ) দুপুরে সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারিক। মঙ্গলবার (২৪ মার্চ) রাত ৩টার দিকে শিমরাইল মোড় কক্সবাজার গামী একটি যাত্রীবাহী বাস থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাদক পাচারকারীর নাম সাইদুর ইসলাম। তিনি কক্সবাজারের রামুর ডাকভাঙ্গা দক্ষিণ কচ্চপিয়া এলাকার মুসা আলির ছেলে। এছাড়াও একই রাতে থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে আরো ১০ জন মাদক ব্যবসায়ীকে। তারা হলেন- সিদ্ধিরগঞ্জের গোদনাইল সৈয়দপাড়া ক্যানেলপাড়ের দুলাল বেপারীর ছেলে মো. সাগর হোসেন (২৬), ইউসুফ আলির ছেলে মো. রবিন (২৮), তাজুল ইসলামের ছেলে আনিছুর রহমান (৩২), সুরুজ মিয়ার ছেলে মো. সোহাগ (৩০), মো. স্বপ্নীল হোসেনের ছেলে মো. রাব্বি (৩২), লিয়াকত মিয়ার ছেলে সোহানুর রহমান ওরফে বাবু (২৬), বাবুল মিয়ার ছেলে মো. রনি (৩৩), গোদনাইল চিত্তরঞ্জন এলাকার মৃত হরিবলের ছেলে দ্বিপক (৩২),  সুমিলপাড়ার মৃত সুলতান মিয়ার ছেলে মো. রাজু মিয়া (৫২) ও কদমতলী মাহাবুবের ছেলে মো. সুজন (২৯)। সিদ্ধিরগঞ

প্রায় ১৯ লাখ টাকাসহ মাদক পাচারকারী গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১৮ লাখ ৬৫ হাজার টাকাসহ এক মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।  বুধবার (২৫ মার্চ) দুপুরে সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারিক। মঙ্গলবার (২৪ মার্চ) রাত ৩টার দিকে শিমরাইল মোড় কক্সবাজার গামী একটি যাত্রীবাহী বাস থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাদক পাচারকারীর নাম সাইদুর ইসলাম। তিনি কক্সবাজারের রামুর ডাকভাঙ্গা দক্ষিণ কচ্চপিয়া এলাকার মুসা আলির ছেলে। এছাড়াও একই রাতে থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে আরো ১০ জন মাদক ব্যবসায়ীকে। তারা হলেন- সিদ্ধিরগঞ্জের গোদনাইল সৈয়দপাড়া ক্যানেলপাড়ের দুলাল বেপারীর ছেলে মো. সাগর হোসেন (২৬), ইউসুফ আলির ছেলে মো. রবিন (২৮), তাজুল ইসলামের ছেলে আনিছুর রহমান (৩২), সুরুজ মিয়ার ছেলে মো. সোহাগ (৩০), মো. স্বপ্নীল হোসেনের ছেলে মো. রাব্বি (৩২), লিয়াকত মিয়ার ছেলে সোহানুর রহমান ওরফে বাবু (২৬), বাবুল মিয়ার ছেলে মো. রনি (৩৩), গোদনাইল চিত্তরঞ্জন এলাকার মৃত হরিবলের ছেলে দ্বিপক (৩২),  সুমিলপাড়ার মৃত সুলতান মিয়ার ছেলে মো. রাজু মিয়া (৫২) ও কদমতলী মাহাবুবের ছেলে মো. সুজন (২৯)। সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারিক বলেন, কক্সবাজার থেকে আসা মাদক ব্যবসায়ী সাইদুর ইসলাম সিদ্ধিরগঞ্জে পাইকারীভাবে মাদক বিক্রি করে ফিরে যাওয়ার সময় তার অবস্থান নিশ্চিত হয়ে রাত ৩টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।  তিনি আরও বলেন, তার কাছ থেকে মাদক বিক্রির নগদ ১৮ লাখ ৬৫ হাজার টাকা, ১৫০ গ্রাম হেরোইন ও ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এছাড়াও থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরো ১০ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow