‘প্রিন্স’ টিজারে বুলেটের বৃষ্টি ঝরালেন শাকিব খান
সব অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে মুক্তি পেল আসন্ন ঈদের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ এর টিজার। আজ বেলা একটার দিকে এসকে ফিল্মসের ইউটিউব চ্যানেলে এক মিনিট উনত্রিশ সেকেন্ড দৈর্ঘ্যের এই টিজারটি প্রকাশ করা হয়েছে যাকে নির্মাতারা বলছেন প্রি-ব্লাস্ট।
প্রকাশিত এই টিজারে গ্যাংস্টারের রূপে ধরা দিয়েছেন শাকিব খান। শুরুতেই ঢাকার আন্ডারওয়ার্ল্ডের অপরাধের চিত্র তুলে ধরা হয়েছে এবং এরপরই দৃশ্যপটে হাজির হন প্রিন্স চরিত্রের এই অভিনেতা। লম্বা চুল ও চোখে সানগ্লাস পরিহিত অবস্থায় অ্যাকশনের মেজাজে প্রতিপক্ষ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বুলেটে ধরাশায়ী করতে দেখা যায় তাকে। পাশাপাশি তার তুলনামূলক ছোট চুলের আরেকটি ভিন্ন লুকও সামনে এসেছে যা দর্শকদের মাঝে দ্বৈত চরিত্র বা আগের গল্পের কৌতূহল জাগিয়েছে।
টিজারে শাকিব খানের দুই নায়িকা তাসনিয়া ফারিণ ও জ্যোতির্ময়ী কুণ্ডুর পাশাপাশি আলোচিত ভারতীয় অভিনেতা দিব্যেন্দু ভট্টাচার্যেরও ঝলক দেখা গেছে। টিজারের শেষের দিকে প্রিন্সের কণ্ঠে শোনা যায় এক দুর্দান্ত সংলাপ যেখানে তিনি বলেন তাঁর সঙ্গে যে ধান্ধা করবে তার জন্য মিষ্টি আর তার শত্রুর সঙ্গে যে
সব অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে মুক্তি পেল আসন্ন ঈদের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ এর টিজার। আজ বেলা একটার দিকে এসকে ফিল্মসের ইউটিউব চ্যানেলে এক মিনিট উনত্রিশ সেকেন্ড দৈর্ঘ্যের এই টিজারটি প্রকাশ করা হয়েছে যাকে নির্মাতারা বলছেন প্রি-ব্লাস্ট।
প্রকাশিত এই টিজারে গ্যাংস্টারের রূপে ধরা দিয়েছেন শাকিব খান। শুরুতেই ঢাকার আন্ডারওয়ার্ল্ডের অপরাধের চিত্র তুলে ধরা হয়েছে এবং এরপরই দৃশ্যপটে হাজির হন প্রিন্স চরিত্রের এই অভিনেতা। লম্বা চুল ও চোখে সানগ্লাস পরিহিত অবস্থায় অ্যাকশনের মেজাজে প্রতিপক্ষ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বুলেটে ধরাশায়ী করতে দেখা যায় তাকে। পাশাপাশি তার তুলনামূলক ছোট চুলের আরেকটি ভিন্ন লুকও সামনে এসেছে যা দর্শকদের মাঝে দ্বৈত চরিত্র বা আগের গল্পের কৌতূহল জাগিয়েছে।
টিজারে শাকিব খানের দুই নায়িকা তাসনিয়া ফারিণ ও জ্যোতির্ময়ী কুণ্ডুর পাশাপাশি আলোচিত ভারতীয় অভিনেতা দিব্যেন্দু ভট্টাচার্যেরও ঝলক দেখা গেছে। টিজারের শেষের দিকে প্রিন্সের কণ্ঠে শোনা যায় এক দুর্দান্ত সংলাপ যেখানে তিনি বলেন তাঁর সঙ্গে যে ধান্ধা করবে তার জন্য মিষ্টি আর তার শত্রুর সঙ্গে যে ধান্ধা করবে তার জন্য বুলেটের বৃষ্টি।
শুরুতে সিনেমাটি নব্বইয়ের দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ডের এক আলোচিত গ্যাংস্টারের জীবনী অবলম্বনে নির্মিত বলে শোনা গেলেও পরিচালক আবু হায়াত মাহমুদ তা নাকচ করে দিয়েছেন। তার ভাষ্যমতে এটি কোনো নির্দিষ্ট ব্যক্তির জীবনী নয় বরং পুরোপুরি একটি বড় বাজেটের বাণিজ্যিক সিনেমা। বাংলাদেশ এবং ভারত ছাড়াও শ্রীলঙ্কার বিভিন্ন লোকেশনে সিনেমাটির শুটিং সম্পন্ন হয়েছে এবং এতে আরও অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, ইন্তেখাব দিনার, ডা. এজাজ ও শরীফ সিরাজসহ একঝাঁক জনপ্রিয় অভিনয়শিল্পী।