প্রেমিকের বাসা থেকে তরুণীর মরদেহ উদ্ধার, প্রেমিক পলাতক

বরিশাল নগরীর মুন্সী গ্যারেজ এলাকায় প্রেমিকের বাসা থেকে সানজিদা কবির আনিকা (২০) নামের এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে ওই এলাকার ‘রাফি মঞ্জিল’ ভবনের ষষ্ঠ তলার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত প্রেমিক মইনুল ইসলাম হিমু (২৮) পলাতক রয়েছে। সানজিদা কবির আনিকা (২০) পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বাসিন্দা ও মুন্সি গ্যারেজ এলাকার ভাড়াটিয়া মহসিন কবিরের মেয়ে। পলাতক প্রেমিক মইনুল ইসলাম হিমু (২৮) একই এলাকার রাফি মঞ্জিলের ষষ্ঠ তলার ভাড়াটিয়া। তার বাবা ঝালকাঠির কাঠপট্টি এলাকার মিল্টন আকন। তবে তার বাবার সঙ্গে বর্তমানে সম্পর্ক নেই। পুলিশ, নিহতের স্বজন ও হিমুর মায়ের দেওয়া তথ্য মতে, হিমু ও তার মা ওই বাসায় ভাড়া থাকতেন। আজ সকালে সানজিদা তার কাছে আসে। এসময় হিমু বাসায় থাকলেও তার মা ছিল না। পরে হিমুর মা বাসায় এসে দেখেন সানজিদা বিছানার ওপর অচেতন অবস্থায় পরে রয়েছে। কিন্তু তখন হিমু পালিয়ে গেছে। পরে প্রতিবেশীদের জানানো হলে তারা পুলিশে খবর দেয়। জানা গেছে, এর আগে হিমু বিবাহিত ছিলো। কিন্তু সেখানে পারিবারিক কলহের জেরে আগের স্ত্রী বিষপানে আত্মহত্যা করে। পর

প্রেমিকের বাসা থেকে তরুণীর মরদেহ উদ্ধার, প্রেমিক পলাতক

বরিশাল নগরীর মুন্সী গ্যারেজ এলাকায় প্রেমিকের বাসা থেকে সানজিদা কবির আনিকা (২০) নামের এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে ওই এলাকার ‘রাফি মঞ্জিল’ ভবনের ষষ্ঠ তলার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত প্রেমিক মইনুল ইসলাম হিমু (২৮) পলাতক রয়েছে।

সানজিদা কবির আনিকা (২০) পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বাসিন্দা ও মুন্সি গ্যারেজ এলাকার ভাড়াটিয়া মহসিন কবিরের মেয়ে।

পলাতক প্রেমিক মইনুল ইসলাম হিমু (২৮) একই এলাকার রাফি মঞ্জিলের ষষ্ঠ তলার ভাড়াটিয়া। তার বাবা ঝালকাঠির কাঠপট্টি এলাকার মিল্টন আকন। তবে তার বাবার সঙ্গে বর্তমানে সম্পর্ক নেই।

পুলিশ, নিহতের স্বজন ও হিমুর মায়ের দেওয়া তথ্য মতে, হিমু ও তার মা ওই বাসায় ভাড়া থাকতেন। আজ সকালে সানজিদা তার কাছে আসে। এসময় হিমু বাসায় থাকলেও তার মা ছিল না। পরে হিমুর মা বাসায় এসে দেখেন সানজিদা বিছানার ওপর অচেতন অবস্থায় পরে রয়েছে। কিন্তু তখন হিমু পালিয়ে গেছে। পরে প্রতিবেশীদের জানানো হলে তারা পুলিশে খবর দেয়।

জানা গেছে, এর আগে হিমু বিবাহিত ছিলো। কিন্তু সেখানে পারিবারিক কলহের জেরে আগের স্ত্রী বিষপানে আত্মহত্যা করে। পরে সানজিদার সঙ্গে প্রেমে জড়ায়।

কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন আল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে সানজিদাকে হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্তের পর মূল কারণ জানা যাবে।

শাওন খান/কেএইচকে/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow