প্লট দখল মামলা: সালাম মুর্শেদীসহ ১৩ জনের বিচার শুরুর সিদ্ধান্ত ৬ জুলাই
রাজধানীর গুলশান-২ এলাকার ২৭ কাঠার সরকারি প্লট দখল ও জালিয়াতির অভিযোগে দায়ের করা মামলায় সাবেক সংসদ সদস্য সালাম মুর্শেদীসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন হবে কি না, সে বিষয়ে আদেশের জন্য আগামী ৬ জুলাই দিন ধার্য করেছেন আদালত। বুধবার (২০ মে) ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক মো. আব্দুস সালাম শুনানি শেষে এ তারিখ নির্ধারণ করেন। এদিন কারাগারে থাকা সালাম মুর্শেদীসহ আটক আসামিদের আদালতে হাজির করা হয়। এছাড়া জামিনে থাকা অন্য আসামিরাও আদালতে উপস্থিত ছিলেন। আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, আলহাজ বোরহান উদ্দীন, শাহীনুর ইসলাম ও খাদেমুল ইসলামসহ কয়েকজন আইনজীবী আদালতে শুনানিতে অংশ নিয়ে তাদের মক্কেলদের অব্যাহতির আবেদন জানান। শুনানি শেষে আদালত অভিযোগ গঠন বিষয়ে আদেশের জন্য নতুন দিন ধার্য করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী সাইফুল ইসলাম মিঠু। মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন রাজউকের সাবেক চেয়ারম্যান হুমায়ুন খাদেম, প্রকৌশলী এম আজিজুল হক, সাবেক উপপরিচালক (এস্টেট) মো. আজহারুল ইসলাম, সাবেক তত্ত্বাবধায়ক মো. হাবিব উল্লাহ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক সহকারী সচিব আবদুস
রাজধানীর গুলশান-২ এলাকার ২৭ কাঠার সরকারি প্লট দখল ও জালিয়াতির অভিযোগে দায়ের করা মামলায় সাবেক সংসদ সদস্য সালাম মুর্শেদীসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন হবে কি না, সে বিষয়ে আদেশের জন্য আগামী ৬ জুলাই দিন ধার্য করেছেন আদালত।
বুধবার (২০ মে) ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক মো. আব্দুস সালাম শুনানি শেষে এ তারিখ নির্ধারণ করেন।
এদিন কারাগারে থাকা সালাম মুর্শেদীসহ আটক আসামিদের আদালতে হাজির করা হয়। এছাড়া জামিনে থাকা অন্য আসামিরাও আদালতে উপস্থিত ছিলেন।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, আলহাজ বোরহান উদ্দীন, শাহীনুর ইসলাম ও খাদেমুল ইসলামসহ কয়েকজন আইনজীবী আদালতে শুনানিতে অংশ নিয়ে তাদের মক্কেলদের অব্যাহতির আবেদন জানান। শুনানি শেষে আদালত অভিযোগ গঠন বিষয়ে আদেশের জন্য নতুন দিন ধার্য করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী সাইফুল ইসলাম মিঠু।
মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন রাজউকের সাবেক চেয়ারম্যান হুমায়ুন খাদেম, প্রকৌশলী এম আজিজুল হক, সাবেক উপপরিচালক (এস্টেট) মো. আজহারুল ইসলাম, সাবেক তত্ত্বাবধায়ক মো. হাবিব উল্লাহ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক সহকারী সচিব আবদুস সোবহান, কক্সবাজারের রামুর বাসিন্দা মীর মোহাম্মদ হাসান এবং তার ভাই মীর মো. নুরুল আফছার।
মামলার নথি অনুযায়ী, গুলশান আবাসিক এলাকার সিইএন (ডি)-২৭ নম্বরের ২৭ কাঠার পরিত্যক্ত সরকারি প্লটটি অবমুক্ত না করেই জাল কাগজপত্র তৈরি ও ভুয়া রেকর্ড উপস্থাপনের মাধ্যমে দখলের সুযোগ সৃষ্টি করা হয়। পরে হস্তান্তর অনুমতি ও নামজারি অনুমোদনের মাধ্যমে সরকারি সম্পত্তি আত্মসাতের পথ তৈরি করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
দুদক ২০২৪ সালের ৬ ফেব্রুয়ারি প্রথমে রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। তবে তখন সালাম মুর্শেদীর নাম মামলায় ছিল না। পরে তদন্ত শেষে গত বছরের ৩১ ডিসেম্বর তাকে অন্তর্ভুক্ত করে ১৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।
গত বছরের ১ অক্টোবর সালাম মুর্শেদীকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে আছেন।
এমডিএএ/এমকেআর
What's Your Reaction?