প্লাস্টিক জমা দিলেই মিলছে রমজানের বাজার

চট্টগ্রাম নগরীতে ব্যবহৃত প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে চাল, ডাল, তেল, চিনি ও ইফতার সামগ্রীসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য পাওয়ার সুযোগ চালু হয়েছে। পরিবেশ সুরক্ষা এবং রমজানে নিম্নআয়ের মানুষের সহায়তায় ‘প্লাস্টিক এক্সচেঞ্জ কর্নার’ নামে এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। রোববার (১ মার্চ) নগরের সরকারি কমার্স কলেজের সামনে স্থাপিত কর্নারের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। ক্লিন বাংলাদেশের উদ্যোগে এবং চসিকের সহযোগিতায় এই কার্যক্রম চালু করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে চসিক মেয়র বলেন, প্লাস্টিক দূষণ এখন নগরের অন্যতম বড় সমস্যা। ড্রেন ও নালায় প্লাস্টিক জমে জলাবদ্ধতা সৃষ্টি করছে। নাগরিকরা বাসায় জমে থাকা প্লাস্টিক বোতল ও বর্জ্য এখানে জমা দিয়ে পয়েন্ট সংগ্রহ করতে পারবেন। সেই পয়েন্টের বিনিময়ে প্রয়োজনীয় খাদ্যপণ্য ও ইফতার সামগ্রী নেওয়া যাবে। আরও পড়ুনসাবেক সমন্বয়ক রিয়াদসহ চারজনকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ মার্চেই কালবৈশাখী ঝড়ের আভাস, তাপমাত্রা উঠতে পারে ৩৯ ডিগ্রি পর্যন্ত  তিনি বলেন, এই উদ্যোগের মাধ্যমে একদিকে নগর পরিচ্ছন্ন রাখা সম্ভব হবে, অন্যদিকে দ্রব্যমূল্যের চাপে থাকা নিম্নআয়ের ম

প্লাস্টিক জমা দিলেই মিলছে রমজানের বাজার

চট্টগ্রাম নগরীতে ব্যবহৃত প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে চাল, ডাল, তেল, চিনি ও ইফতার সামগ্রীসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য পাওয়ার সুযোগ চালু হয়েছে। পরিবেশ সুরক্ষা এবং রমজানে নিম্নআয়ের মানুষের সহায়তায় ‘প্লাস্টিক এক্সচেঞ্জ কর্নার’ নামে এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে।

রোববার (১ মার্চ) নগরের সরকারি কমার্স কলেজের সামনে স্থাপিত কর্নারের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। ক্লিন বাংলাদেশের উদ্যোগে এবং চসিকের সহযোগিতায় এই কার্যক্রম চালু করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে চসিক মেয়র বলেন, প্লাস্টিক দূষণ এখন নগরের অন্যতম বড় সমস্যা। ড্রেন ও নালায় প্লাস্টিক জমে জলাবদ্ধতা সৃষ্টি করছে। নাগরিকরা বাসায় জমে থাকা প্লাস্টিক বোতল ও বর্জ্য এখানে জমা দিয়ে পয়েন্ট সংগ্রহ করতে পারবেন। সেই পয়েন্টের বিনিময়ে প্রয়োজনীয় খাদ্যপণ্য ও ইফতার সামগ্রী নেওয়া যাবে।

আরও পড়ুন
সাবেক সমন্বয়ক রিয়াদসহ চারজনকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ 
মার্চেই কালবৈশাখী ঝড়ের আভাস, তাপমাত্রা উঠতে পারে ৩৯ ডিগ্রি পর্যন্ত 

তিনি বলেন, এই উদ্যোগের মাধ্যমে একদিকে নগর পরিচ্ছন্ন রাখা সম্ভব হবে, অন্যদিকে দ্রব্যমূল্যের চাপে থাকা নিম্নআয়ের মানুষও উপকৃত হবেন। সংগৃহীত প্লাস্টিক পুনর্ব্যবহার প্রক্রিয়ায় পাঠানো হবে এবং পর্যায়ক্রমে নগরের আরও গুরুত্বপূর্ণ এলাকায় এ ধরনের কর্নার স্থাপন করা হবে।

আয়োজক সূত্র জানায়, নির্দিষ্ট বুথে প্লাস্টিক জমা দিলে ওজন অনুযায়ী ডিজিটাল কার্ড বা কুপনে পয়েন্ট যোগ হবে। পরে সেই পয়েন্ট ব্যবহার করে কর্নারে থাকা রমজানের বাজার থেকে চাল, ডাল, তেল, চিনি ও ইফতারসামগ্রী নেওয়া যাবে।

উদ্বোধন শেষে চসিক মেয়র কয়েকজন স্থানীয় বাসিন্দার হাতে প্লাস্টিকের বিনিময়ে রমজানের বাজার তুলে দেন। অনুষ্ঠানে সিটি করপোরেশনের কর্মকর্তা, পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

এমআরএএইচ/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow