পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে: এমপি মান্নান
নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য (এমপি) আজহারুল ইসলাম মান্নান বলেছেন, বিগত বছরগুলোতে নারায়ণগঞ্জের মধ্যে সোনারগাঁয়ের শিক্ষার মান প্রশ্নবিদ্ধ ছিল। শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার। শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি ও পড়াশোনায় মনোযোগী করতে শিক্ষকদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি তাদের খেলাধুলায়ও সমানভাবে প্রাধান্য দিতে হবে, যাতে যুবসমাজ মাদক থেকে দূরে থাকে।
মঙ্গলবার (২৮ জুলাই) সকালে প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সন্ধ্যায় শিক্ষার্থীদের অযথা ঘোরাফেরা রোধে কড়া হুঁশিয়ারি দিয়ে এমপি মান্নান বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার পরে কোনো স্কুলপড়ুয়া শিক্ষার্থীকে যেন রাস্তায় অযথা ঘোরাফেরা করতে দেখা না যায়। প্রয়োজনে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
নতুন প্রজন্মকে নিয়ে সরকারের লক্ষ্যের কথা তুলে ধরে তিনি বলেন, বর্তমান সরকার নতুন কুঁড়িদের নিয়ে আগামীর সোনালী সম্ভাবনা গড়ার লক্ষ্য নিয়ে কাজ করছে। আমরাও সেই লক্ষ্য পূরণে বদ্ধপরিকর। এছ
নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য (এমপি) আজহারুল ইসলাম মান্নান বলেছেন, বিগত বছরগুলোতে নারায়ণগঞ্জের মধ্যে সোনারগাঁয়ের শিক্ষার মান প্রশ্নবিদ্ধ ছিল। শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার। শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি ও পড়াশোনায় মনোযোগী করতে শিক্ষকদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি তাদের খেলাধুলায়ও সমানভাবে প্রাধান্য দিতে হবে, যাতে যুবসমাজ মাদক থেকে দূরে থাকে।
মঙ্গলবার (২৮ জুলাই) সকালে প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সন্ধ্যায় শিক্ষার্থীদের অযথা ঘোরাফেরা রোধে কড়া হুঁশিয়ারি দিয়ে এমপি মান্নান বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার পরে কোনো স্কুলপড়ুয়া শিক্ষার্থীকে যেন রাস্তায় অযথা ঘোরাফেরা করতে দেখা না যায়। প্রয়োজনে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
নতুন প্রজন্মকে নিয়ে সরকারের লক্ষ্যের কথা তুলে ধরে তিনি বলেন, বর্তমান সরকার নতুন কুঁড়িদের নিয়ে আগামীর সোনালী সম্ভাবনা গড়ার লক্ষ্য নিয়ে কাজ করছে। আমরাও সেই লক্ষ্য পূরণে বদ্ধপরিকর। এছাড়া খুব শীঘ্রই সোনারগাঁ স্টেডিয়ামকে নারায়ণগঞ্জ জেলার মধ্যে সর্বশ্রেষ্ঠ স্টেডিয়াম হিসেবে রূপান্তর করা হবে।
এদিকে, একই দিন দুপুরে উপজেলার সোনারগাঁও পৌরসভার গোয়ালদী এলাকায় প্রায় ৭৫ লাখ টাকা ব্যয়ে একটি নতুন কালভার্ট ও আরসিসি ড্রেন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান ও প্রস্তুতি সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন- পৌরসভার নির্বাহী কর্মকর্তা মাসুদ আলম, সহকারী প্রকৌশলী তানভীর আহমেদ, উপজেলার বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।