পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৫ হাজার ১০২ কোটি ৩৫ লাখ ৮ হাজার টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। এবারের বাজেটে পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। রোববার দুপুরে নগর ভবনের মিলনায়তনে আয়োজিত বাজেট সভায় এ বাজেট ঘোষণা করেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার। নির্বাহী কর্মকর্তা মিজ তিনজিলা খানমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়াসহ অন্যান্য কর্মকর্তারা। এ সময় বিভিন্ন ওয়ার্ডের সচিব ও করপোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়, ২০২৬-২৭ অর্থবছরের জন্য মোট ৫ হাজার ১০২ কোটি ৩৫ লাখ ৮ হাজার টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ২০২৫-২৬ অর্থবছরের ৩ হাজার ৪৬৩ কোটি ৬ লাখ ৯৭ হাজার টাকার সংশোধিত বাজেটও উপস্থাপন করা হয়। প্রস্তাবিত বাজেট অনুযায়ী, মোট আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ১০২ কোটি ৩৫ লাখ ৮ হাজার টাকা। এর মধ্যে প্রারম্ভিক স্থিতি ধরা হয়েছে ২ হাজার ৪৩৭ কোটি ২৬ লাখ ৩৩ হাজার টাকা। এছাড়া রাজস্ব (সাধারণ তহবিল) থেকে ৪৪৩ কোটি ৩৬ লাখ ৫০ হাজার টাকা, পানি সরবরা

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৫ হাজার ১০২ কোটি ৩৫ লাখ ৮ হাজার টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। এবারের বাজেটে পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।

রোববার দুপুরে নগর ভবনের মিলনায়তনে আয়োজিত বাজেট সভায় এ বাজেট ঘোষণা করেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার।

নির্বাহী কর্মকর্তা মিজ তিনজিলা খানমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়াসহ অন্যান্য কর্মকর্তারা। এ সময় বিভিন্ন ওয়ার্ডের সচিব ও করপোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, ২০২৬-২৭ অর্থবছরের জন্য মোট ৫ হাজার ১০২ কোটি ৩৫ লাখ ৮ হাজার টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ২০২৫-২৬ অর্থবছরের ৩ হাজার ৪৬৩ কোটি ৬ লাখ ৯৭ হাজার টাকার সংশোধিত বাজেটও উপস্থাপন করা হয়।

প্রস্তাবিত বাজেট অনুযায়ী, মোট আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ১০২ কোটি ৩৫ লাখ ৮ হাজার টাকা। এর মধ্যে প্রারম্ভিক স্থিতি ধরা হয়েছে ২ হাজার ৪৩৭ কোটি ২৬ লাখ ৩৩ হাজার টাকা। এছাড়া রাজস্ব (সাধারণ তহবিল) থেকে ৪৪৩ কোটি ৩৬ লাখ ৫০ হাজার টাকা, পানি সরবরাহ তহবিল থেকে ৭০ কোটি ৮০ লাখ ৭৫ হাজার টাকা, সরকারি উন্নয়ন খাত থেকে ১৪০ কোটি টাকা এবং বৈদেশিক সহায়তাপুষ্ট ও ডিপিপিভিত্তিক প্রকল্প থেকে ২ হাজার ১০ কোটি ৯১ লাখ ৫০ হাজার টাকা আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে, ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৪৮০ কোটি ৪৭ লাখ ৫০ হাজার টাকা। এর মধ্যে রাজস্ব (সাধারণ তহবিল) খাতে ৪১৭ কোটি ৬৯ লাখ ৬০ হাজার টাকা, পানি সরবরাহ খাতে ৭৮ কোটি ৪ লাখ ৭০ হাজার টাকা, সরকারি অনুদানভিত্তিক উন্নয়ন খাতে ১৩৯ কোটি ৭৫ লাখ টাকা, নিজস্ব রাজস্বভিত্তিক উন্নয়ন প্রকল্পে ২৩৬ কোটি ২৫ লাখ টাকা এবং বৈদেশিক সহায়তাপুষ্ট ও ডিপিপিভিত্তিক প্রকল্পে ১ হাজার ৬০৮ কোটি ৭৩ লাখ ২০ হাজার টাকা ব্যয়ের প্রস্তাব করা হয়েছে।

বাজেট অনুযায়ী, অর্থবছর শেষে গাজীপুর সিটি করপোরেশনের সমাপনী স্থিতি দাঁড়াবে ২ হাজার ৬২১ কোটি ৮৭ লাখ ৫৮ হাজার টাকা।

এদিকে, ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে মোট আয় ধরা হয়েছে ৩ হাজার ৪৬৩ কোটি ৬ লাখ ৯৭ হাজার টাকা এবং মোট ব্যয় ১ হাজার ২৫ কোটি ৮০ লাখ ৬৪ হাজার টাকা। সংশোধিত বাজেট অনুযায়ী সমাপনী স্থিতি রয়েছে ২ হাজার ৪৩৭ কোটি ২৬ লাখ ৩৩ হাজার টাকা।

বাজেট উপস্থাপনায় জানানো হয়, নগর উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ, পয়ঃনিষ্কাশন ও পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়ন এবং বৈদেশিক সহায়তাপুষ্ট উন্নয়ন প্রকল্প বাস্তবায়নকে অগ্রাধিকার দিয়ে এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে।

বাজেট সভায় প্রশাসক মো. শওকত হোসেন সরকার বলেন, ‘এবারের বাজেট জনকল্যাণমুখী। প্রধান উপদেষ্টা তারেক রহমানের নির্দেশনায় নগরকে গ্রিন অ্যান্ড ক্লিন সিটিতে পরিণত করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সড়ক উন্নয়ন, পয়ঃনিষ্কাশন, শিক্ষা, স্বাস্থ্য এবং মশক নিয়ন্ত্রণ কার্যক্রমে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow