ফটিকছড়িতে ছিঁড়ে পড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষকের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ফটিকছড়ি বিলে ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষকের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। রবিবার (১৯ জুলাই) বিকেল উপজেলার পাইন্দং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড এলাকার তিনটার দিকে জমিতে ধানের কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ভূজপুর ইউনিয়নের মীরের খীল এলাকার আবুল কাশেমের ছেলে হাশেম (৪৮) এবং একই এলাকার মাহবুব আলমের ছেলে ইউনুস (৪৫)। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দুপুরে ইউনুস ও হাশেম জমিতে ধানের চারা রোপণ করছিলেন। এময় হঠাৎ বৈদ্যুতিক খুঁটি থেকে পল্লী বিদ্যুতের একটি তার ছিঁড়ে ধানের জমিতে পড়ে যায়। এতে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, ঘটনাস্থল ফটিকছড়ি থানার আওতাধীন তবে নিহতেরা ভূজপুর থানার বাসিন্দা। ঘটনা তদন্ত করে প্রয়োজনিয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে৷ অন্যদিকে ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, নিহত দুজন ভূজপুর থানার বাসিন্দা। ঘটনাস্থল থেকে মরদেহ নিহতদের বাড়িতে নিয়ে আসা হয়েছে। তবে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এই বিষয়ে আনুষ্ঠানিক ভাবে সংশ্লিষ্ট পল্লী বিদ্য

ফটিকছড়িতে ছিঁড়ে পড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষকের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ফটিকছড়ি বিলে ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষকের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে।

রবিবার (১৯ জুলাই) বিকেল উপজেলার পাইন্দং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড এলাকার তিনটার দিকে জমিতে ধানের কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ভূজপুর ইউনিয়নের মীরের খীল এলাকার আবুল কাশেমের ছেলে হাশেম (৪৮) এবং একই এলাকার মাহবুব আলমের ছেলে ইউনুস (৪৫)।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দুপুরে ইউনুস ও হাশেম জমিতে ধানের চারা রোপণ করছিলেন। এময় হঠাৎ বৈদ্যুতিক খুঁটি থেকে পল্লী বিদ্যুতের একটি তার ছিঁড়ে ধানের জমিতে পড়ে যায়। এতে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, ঘটনাস্থল ফটিকছড়ি থানার আওতাধীন তবে নিহতেরা ভূজপুর থানার বাসিন্দা। ঘটনা তদন্ত করে প্রয়োজনিয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে৷

অন্যদিকে ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, নিহত দুজন ভূজপুর থানার বাসিন্দা। ঘটনাস্থল থেকে মরদেহ নিহতদের বাড়িতে নিয়ে আসা হয়েছে। তবে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বিষয়ে আনুষ্ঠানিক ভাবে সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতির আনুষ্ঠানিক কোন বক্তব্য পাওয়া না গেলেও স্থানীয় পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা গেছে, ঘটনার সংবাদ পাওয়ার সাথে সাথে তাদের টেকনিক্যাল টিম ঘটনাস্থলে গিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে। কী কারণে তারটি ছিঁড়ে পড়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে কোনো অবহেলা বা ত্রুটি পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow