হবিগঞ্জে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান
হবিগঞ্জে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে জেলা যুবদল। পরিচ্ছন্ন শহর গড়ার লক্ষ্য নিয়ে বৃহস্পতিবার (২৩ জুলাই) তারা এ অভিযানে নামে। প্রথম দিনে হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামের গ্যালারি ও আশপাশের এলাকা পরিষ্কার করা হয়। গ্যালারির বিভিন্ন আগাছা পরিষ্কার করে খেলা দেখার উপযোগী করে তোলা হয়। জেলা যুবদল সদস্য সচিব সফিকুর রহমান এ অভিযানে নেতৃত্ব দেন। সফিকুর রহমান বলেন, ‘হবিগঞ্জ শহরকে আমরা একটি পরিচ্ছন্ন মডেল শহরে রূপান্তর করতে চাই। এছাড়া বর্ষা মৌসুমে ঝোপঝাড়ের কারণে প্রচুর মশা হয়। বিভিন্ন ধরনের ক্ষতিকর প্রাণী এসব ঝোপে আশ্রয় নেয়। ফলে অনেক সময় মানুষকে সাপে কামড় দেয়। মশার কারণে বিভিন্ন প্রকার রোগবালাই দেখা দেয়। ঝোপঝাড় পরিষ্কারের মাধ্যমে আমরা শহরবাসীকে এসব থেকে পরিত্রাণ দিতে চাই।‘ তিনি আরও বলেন, আমরা একটি পরিচ্ছন্ন নগরী গড়ার লক্ষ্য নিয়েই কাজ শুরু করেছি। চেষ্টা থাকলে যেকোনো কাজই সহজ হয়। শহরবাসীর সহযোগিতা থাকলে ইনশাআল্লাহ আমরা সফল হবো। সৈয়দ এখলাছুর রহমান খোকন/কেজে/জেআইএম
হবিগঞ্জে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে জেলা যুবদল। পরিচ্ছন্ন শহর গড়ার লক্ষ্য নিয়ে বৃহস্পতিবার (২৩ জুলাই) তারা এ অভিযানে নামে।
প্রথম দিনে হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামের গ্যালারি ও আশপাশের এলাকা পরিষ্কার করা হয়। গ্যালারির বিভিন্ন আগাছা পরিষ্কার করে খেলা দেখার উপযোগী করে তোলা হয়। জেলা যুবদল সদস্য সচিব সফিকুর রহমান এ অভিযানে নেতৃত্ব দেন।
সফিকুর রহমান বলেন, ‘হবিগঞ্জ শহরকে আমরা একটি পরিচ্ছন্ন মডেল শহরে রূপান্তর করতে চাই। এছাড়া বর্ষা মৌসুমে ঝোপঝাড়ের কারণে প্রচুর মশা হয়। বিভিন্ন ধরনের ক্ষতিকর প্রাণী এসব ঝোপে আশ্রয় নেয়। ফলে অনেক সময় মানুষকে সাপে কামড় দেয়। মশার কারণে বিভিন্ন প্রকার রোগবালাই দেখা দেয়। ঝোপঝাড় পরিষ্কারের মাধ্যমে আমরা শহরবাসীকে এসব থেকে পরিত্রাণ দিতে চাই।‘
তিনি আরও বলেন, আমরা একটি পরিচ্ছন্ন নগরী গড়ার লক্ষ্য নিয়েই কাজ শুরু করেছি। চেষ্টা থাকলে যেকোনো কাজই সহজ হয়। শহরবাসীর সহযোগিতা থাকলে ইনশাআল্লাহ আমরা সফল হবো।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/কেজে/জেআইএম
What's Your Reaction?