ফটিকছড়িতে বিশেষ অভিযানে চোলাই মদসহ আটক ১, মোটরসাইকেল জব্দ

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৬ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি নম্বরবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়েছে। রোববার (১৯ এপ্রিল) ফটিকছড়ি থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। এর অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মদসহ ওই ব্যক্তিকে আটক করা হয়। অভিযানকালে মদ বিক্রি ও পরিবহনের কাজে ব্যবহৃত কালো রঙের একটি হোন্ডা মোটরসাইকেল জব্দ করা হয় বলে জানিয়েছে পুলিশ। ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সেলিম জানান, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং এ বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে। এমআরএএইচ/এমকেআর

ফটিকছড়িতে বিশেষ অভিযানে চোলাই মদসহ আটক ১, মোটরসাইকেল জব্দ

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৬ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি নম্বরবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) ফটিকছড়ি থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। এর অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মদসহ ওই ব্যক্তিকে আটক করা হয়।

অভিযানকালে মদ বিক্রি ও পরিবহনের কাজে ব্যবহৃত কালো রঙের একটি হোন্ডা মোটরসাইকেল জব্দ করা হয় বলে জানিয়েছে পুলিশ।

ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সেলিম জানান, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং এ বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে।

এমআরএএইচ/এমকেআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow