ফরম্যাট যাই হোক নাহিদ রানাকে উপেক্ষা করা কঠিন

গত এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ১-১ ব্যবধানে ড্র করে বাংলাদেশ। ওই সিরিজে পেস আক্রমণের নিয়মিত সদস্যদের কেউ ছিলেন না। অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে তাদের সবাইকে ফেরানো হয়েছে। বিশেষ করে নাহিদ রানা টেস্ট ও ওয়ানডে নিয়মিত খেললেও টি-টোয়েন্টি খেলেছেন মাত্র ১টা। অস্ট্রেলিয়ার বিপক্ষে তাকে দলে রাখার পর প্রধান নির্বাচক হাবিবুল বাশার বললেন, সব ফরম্যাটেই নাহিদ রানাকে দলে না রাখা কঠিন। আগামী ১৭, ১৯ ও ২১ জুন চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি সিরিজ। এবার পূর্ণ শক্তির স্কোয়াড নিয়ে ব্যাখা দিয়েছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে হাবিবুল বলেন, ‘আমরা গত সিরিজেও কিছু খেলোয়াড়কে নতুনভাবে দেখার চেষ্টা করেছিলাম। সুতরাং আমরা তাদেরকে আবার দেখব। আর এই সিরিজটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু আমাদের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের একটা বিষয় আছে, যেটা আমরা নিয়মিত অনুসরণ করে আসছি, এটা নতুন কিছু নয়। সে কারণেই আমরা আমাদের সেরা সম্

ফরম্যাট যাই হোক নাহিদ রানাকে উপেক্ষা করা কঠিন

গত এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ১-১ ব্যবধানে ড্র করে বাংলাদেশ। ওই সিরিজে পেস আক্রমণের নিয়মিত সদস্যদের কেউ ছিলেন না। অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে তাদের সবাইকে ফেরানো হয়েছে। বিশেষ করে নাহিদ রানা টেস্ট ও ওয়ানডে নিয়মিত খেললেও টি-টোয়েন্টি খেলেছেন মাত্র ১টা। অস্ট্রেলিয়ার বিপক্ষে তাকে দলে রাখার পর প্রধান নির্বাচক হাবিবুল বাশার বললেন, সব ফরম্যাটেই নাহিদ রানাকে দলে না রাখা কঠিন।

আগামী ১৭, ১৯ ও ২১ জুন চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি সিরিজ। এবার পূর্ণ শক্তির স্কোয়াড নিয়ে ব্যাখা দিয়েছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন।

বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে হাবিবুল বলেন, ‘আমরা গত সিরিজেও কিছু খেলোয়াড়কে নতুনভাবে দেখার চেষ্টা করেছিলাম। সুতরাং আমরা তাদেরকে আবার দেখব। আর এই সিরিজটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু আমাদের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের একটা বিষয় আছে, যেটা আমরা নিয়মিত অনুসরণ করে আসছি, এটা নতুন কিছু নয়। সে কারণেই আমরা আমাদের সেরা সম্ভাব্য দলটি বেছে নেওয়ার চেষ্টা করেছি।’

২০২৪ সালে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক হয় নাহিদ রানার। ওই ম্যাচের পর আর টি-টোয়েন্টি খেলেননি তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে খেলছেন না বললেই অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে রাখা হয়েছে নাহিদ রানাকে।

এ প্রসঙ্গে হাবিবুল বাশার বলছিলেন, ‘মূলত সামনে টেস্ট খেলছে না বলেই। কারণ নাহিদ রানাকে আমি মনে করি, তিন ফরম্যাটেই খেলার জন্য সে প্রস্তুত। তাকে দলে না রাখা কিংবা উপেক্ষা করা আসলে খুবই কঠিন। সে একজন চ্যাম্পিয়ন বোলার। আমরা যখন তাকে কোনো ফরম্যাটে রাখি না, তার পেছনে মূল কারণ থাকে তার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট।’

তিনি আরও বলেন, ‘যেহেতু নাহিদ রানা টেস্ট সিরিজে খেলছে না, তাই আমাদের ওয়ার্কলোড ম্যানেজমেন্টে সেখানে তার চাপ থাকছে না। সেই পরিপ্রেক্ষিতে আমরা তাকে খেলানোর সুযোগ পাচ্ছি। তাই সে খেলছে। আর আমার মনে হয়, একজন খেলোয়াড় যখন সেরা ফর্মে থাকে, তাহলে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কোনো বিষয় না থাকলে তার খেলা উচিত।’

এসকেডি/এমএমআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow