ফরিদপুর-২ আসনে বড় ব্যবধানে জয় শামা ওবায়েদের
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু। বেসরকারি ফলাফলে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে বড় ব্যবধানে পরাজিত করে জয় নিশ্চিত করেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে এ আসনের ১১৭টি ভোটকেন্দ্রের সবগুলোর ফলাফল পাওয়া যায়। ঘোষিত ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকের প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু পেয়েছেন ১ লাখ ২০ হাজার ৯০৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী আল্লামা শাহ আকরাম আলী পেয়েছেন ৮৭ হাজার ৯৫৬ ভোট। ফলে শামা ওবায়েদ ৩২ হাজার ৯৫৩ ভোটের ব্যবধানে এগিয়ে থেকে বিজয় নিশ্চিত করেন। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৩ লাখ ৩২ হাজার ৪১ জন। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষে কেন্দ্রভিত্তিক ফলাফল সংগ্রহ করে এ ফল ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণার পর শামা ওবায়েদের সমর্থক ও নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। বিভিন্ন স্থানে তারা বিজয়ের উল্লাস প্রকাশ করেন। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ বিজয়ের মাধ্যমে ফরিদপু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু। বেসরকারি ফলাফলে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে বড় ব্যবধানে পরাজিত করে জয় নিশ্চিত করেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে এ আসনের ১১৭টি ভোটকেন্দ্রের সবগুলোর ফলাফল পাওয়া যায়। ঘোষিত ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকের প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু পেয়েছেন ১ লাখ ২০ হাজার ৯০৯ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী আল্লামা শাহ আকরাম আলী পেয়েছেন ৮৭ হাজার ৯৫৬ ভোট। ফলে শামা ওবায়েদ ৩২ হাজার ৯৫৩ ভোটের ব্যবধানে এগিয়ে থেকে বিজয় নিশ্চিত করেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৩ লাখ ৩২ হাজার ৪১ জন। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষে কেন্দ্রভিত্তিক ফলাফল সংগ্রহ করে এ ফল ঘোষণা করা হয়।
ফলাফল ঘোষণার পর শামা ওবায়েদের সমর্থক ও নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। বিভিন্ন স্থানে তারা বিজয়ের উল্লাস প্রকাশ করেন।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ বিজয়ের মাধ্যমে ফরিদপুর-২ আসনে বিএনপির শক্ত অবস্থান আরও সুসংহত হয়েছে।
What's Your Reaction?